---Advertisement---
lifezone nursing home

TMC CANDIDATES: বিনোদন থেকে আইন, রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক

February 28, 2026 2:38 PM
TMC CANDIDATES
---Advertisement---

রাজ্যসভা নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা ঘোষণায় বড় চমক তৃণমূল কংগ্রেসের। প্রশাসন, বিনোদন ও রাজনীতির একাধিক পরিচিত মুখকে এবার উচ্চকক্ষে পাঠাতে চলেছে ঘাসফুল শিবির। তাই তালিকায় এক গুচ্ছ বড় নাম।

দলের ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন DG রাজীব কুমার। দীর্ঘদিন রাজ্য পুলিশের শীর্ষ পদে থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কাজকর্মে দক্ষ এই প্রাক্তন পুলিশকর্তাকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক অভিজ্ঞতাকে সংসদীয় পরিসরে কাজে লাগাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

প্রার্থী তালিকায় আরও একটি চমক হল অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। জনপ্রিয় এই অভিনেত্রীকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তে স্পষ্ট, সাংস্কৃতিক পরিসরেও নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে তৃণমূল। রাজনীতির বাইরে পরিচিত মুখকে সামনে আনা ভোটের আগে ইতিবাচক বার্তা দিতেও সাহায্য করতে পারে বলে মত বিশ্লেষকদের।TMC CANDIDATES

এছাড়া রাজ্যসভা প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কেও। একসময় বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও বর্তমানে তিনি তৃণমূলের নেতা। মাঝে বিধানসভা নির্বাচনে লড়েও তিনি হেরে যান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে এটুকু নিশ্চিত ভাবে বলা যায় যে আসন্ন বিধানসভা নির্বাচনে বাবুল প্রার্থী হচ্ছেন না।

তালিকায় চতুর্থ নাম মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত দক্ষ এবং পরিচিত আইনজীবী মেনকা। তাঁর আরও একটি পরিচয়, তিনি BJP-র প্রাক্তন স্ট্র্যাটেজিস্ট মোহন গুরুস্বামীর কন্যা। সম্প্রতি আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে তাঁকে মমতার হয়ে সওয়াল করেছিলেন তিনি। তাই এবার তাঁর নাম প্রার্থী তালিকায় দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ওই দিন বিকাল ৫ টায় ভোট গণনা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। এই আবহে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রার্থী তালিকা শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং কৌশলগত পদক্ষেপ। একদিকে প্রশাসনিক দক্ষতা, অন্যদিকে সামাজিক জনপ্রিয়তা এবং রাজনৈতিক অভিজ্ঞতা—এই তিন দিককে সামনে রেখে দল একটি ভারসাম্যপূর্ণ বার্তা দিয়েছে। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।TMC CANDIDATES

সব মিলিয়ে, তৃণমূলের এই রাজ্যসভা প্রার্থী ঘোষণা যে আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ, তা স্পষ্ট। রাজ্য ও জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতেই এই কৌশলী পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “TMC CANDIDATES: বিনোদন থেকে আইন, রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক”

Leave a Comment