---Advertisement---
lifezone nursing home

Dubai Airport Closed: খালি করা হলো বুর্জ খলিফা, বন্ধ দুবাইয়ের বিমান পরিষেবা, স্তব্ধ দুনিয়া

March 1, 2026 2:34 PM
Dubai Airport Closed
---Advertisement---

আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে শনিবার হামলা চালিয়েছিল ইরানে। এবার প্রত্যাঘাত করেছে ইরানও। পশ্চিম এশিয়ায় অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের সেনাবাহিনী। সংবাদসংস্থা সূত্রে খবর, ইরানের হামলা থেকে রেহাই পায়নি দুবাইও। যুদ্ধের পরিস্থিতির মাঝে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফার খালি করে দেওয়া হয়েছে।

ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লা আমি খামেনেইয়ের মৃত্যুর পাশাপাশি তাঁর উপদেষ্টা আলি শামখানি সহ সাত ইরানি আধিকারিক ও কম‌্যান্ডার নিহত হয়েছেন। খামেইনেইয়ের কন্যা, জামাই এবং তাঁর নাতির মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়।

দুবাইয়ের সংবাদমাধ্যম জানাচ্ছে, পাম জুমেইরাহ এলাকাতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুধু দুবাই নয়, সংযুক্ত আরব আমিরশাহির শহর আবুধাবিতেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতারের শহর দোহা এবং সৌদি আরবের রিয়াধেও ইরানের সেনাবাহিনী আক্রমণ শানিয়েছে। দুবাই কর্তৃপক্ষ পাম জুমেইরাহতে বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। এই হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা,বন্ধ হরমুজ প্রণালী, চাপে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল বাহিনী তেহরানে যৌথভাবে হামলা চালানোর পরই পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ছ’টি বন্ধু দেশে হামলা চালিয়েছে ইরান। UAE, কুয়েত, কাতার, সৌদি আরব এবং জর্ডনে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুর থেকেই এই সমস্ত অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়ে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ইরান আগেই তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ইজরায়েলের আকাশসীমাও। উদ্ভুত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশিরভাগ বিমান পরিষেবা সংস্থা পশ্চিম এশিয়ার উপর দিয়ে বিমান চলাচল আপাতত বন্ধ রেখেছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment