রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Today: দোলের দিনে চড়াবে কি তাপমাত্রার পারদ? চড়া রোদেই কি রঙের উৎসব? কী বলছে হাওয়া অফিস ?

Published on: March 2, 2026
---Advertisement---

দোলের দিনেই চড়া রোদের পূর্বাভাস। মার্চের শুরু থেকেই গরমের ট্রেলার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের বলছে, চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। (Weather Today)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তার পরে তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। চৈত্রের শুরুতেই শীতের হালকা রেশ কাটিয়ে অস্বস্তিকর গরমের দিকে ঝুঁকছে আবহাওয়া। (Weather Today)

আগামী সাত দিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ফলে রোদের তেজ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। পশ্চিমের জেলাগুলি— বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে তাপমাত্রা তুলনায় বেশি থাকতে পারে। (Weather Today)

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গরমের অনুভূতি বাড়ছে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৬ শতাংশ এবং সর্বোচ্চ ৯১ শতাংশ। বৃষ্টিপাত হয়নি। (Weather Today)

সোমবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর আকাশ মূলত পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৪২ শতাংশ। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ শূন্য মিলিমিটার। (Weather Today)

উত্তরবঙ্গেও আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরে দক্ষিণবঙ্গের মতোই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ফলে দোলের রঙের উৎসব এ বছর গরমের মধ্যেই কাটতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। (Weather Today)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment