---Advertisement---
lifezone nursing home

Rahul Sinha: রাজ্যসভায় রাহুল সিনহা, দোলের দিনে নাম ঘোষণা BJP-র

March 3, 2026 5:57 PM
Rahul Sinha
---Advertisement---

রাজ্যসভার আসন্ন নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল বিজেপি। বাংলা থেকে দলের প্রার্থী হচ্ছেন গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha Rajyasabah)। মঙ্গলবার দোলের দিন ছ’টি রাজ্যের মোট ন’টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলায় একটিমাত্র আসনেই প্রার্থী দিয়েছে তারা, আর সেই আসনেই মনোনয়ন পেয়েছেন রাহুল।

বাংলা থেকে মোট পাঁচটি আসনের মেয়াদ শেষ হচ্ছে— চারটি তৃণমূলের এবং একটি সিপিএমের। বিধানসভায় সিপিএমের কোনও বিধায়ক না থাকায় তারা প্রার্থী দিতে পারছে না। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৫-এর বেশি হওয়ায় নিয়ম মেনেই তারা একজন প্রার্থী দেওয়ার সুযোগ পেয়েছে। যেহেতু তৃণমূল অতিরিক্ত প্রার্থী দেয়নি এবং বিজেপিও একটিমাত্র নাম ঘোষণা করেছে, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্রার্থীই নির্বাচিত হতে চলেছেন। ভোট হবে আগামী ১৬ মার্চ।

তৃণমূল আগেই তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করেছে— বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী।

বিনোদন থেকে আইন, রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক

রাহুল সিনহার রাজনৈতিক জীবনে এ যেন নতুন মোড়। আশির দশকে আরএসএসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। একাধিকবার নির্বাচনে লড়লেও জয়ের মুখ দেখেননি। শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া কেন্দ্র থেকে পরাজিত হন। এরপর সক্রিয় থাকলেও স্থায়ী কোনও পদে ছিলেন না। এবার দল তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছে।

এছাড়া বিহার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকেও রাজ্যসভার প্রার্থী করা হয়েছে। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। বিজেপির এই ঘোষণায় স্পষ্ট, অভিজ্ঞ নেতাদের সাংসদীয় রাজনীতিতে সামনে আনতেই জোর দিচ্ছে দল।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment