রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

MS DHONI: IPL-এর প্রস্তুতির মাঝেই বিপদে ধোনি, দিতে হবে জরিমানা

Published on: March 4, 2026
MS Dhoni
---Advertisement---

ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ। হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সত্যি। সম্প্রতি রাঁচিতে ট্রাফিক নিয়ম ভাঙার কারণে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS DHONI) জরিমানা দিতে হয়েছে। নিজের শহর রাঁচিতে গাড়ি চালানোর সময় স্পিড লিমিট ক্রস করেন তিনি। রাস্তায় থাকা নজরদারি ক্যামেরায় তাঁর গাড়ির গতি রেকর্ড হয়। এর পরে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে তাঁর নামে একটি ই-চালান ইস্যু করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটর ভেহিকলস অ্যাক্টের ১৮৩ ধারায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ধোনির বিরুদ্ধে এই চালান কাটা হয়েছে। এর জন্য তাঁকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। ঘটনাটি রাঁচিতে ধোনির পুরোনো বাড়ির কাছাকাছি এলাকাতেই ঘটেছে। ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নিয়ম সবার জন্য সমান, সে সাধারণ মানুষ হোন বা তারকা ক্রিকেটার।

এই ঘটনা সামনে আসতেই ভক্তদের মধ্যে চর্চা শুরু হয়েছে। যদিও এটি খুব বড় ধরনের আইনভঙ্গ নয়, তবুও এমএস ধোনির মতো জনপ্রিয় ব্যক্তিত্বের নাম জড়িয়ে থাকায় বিষয়টি দ্রুত খবরের শিরোনামে চলে এসেছে। অনেকেই মনে করছেন, এটি একটি সাধারণ ট্রাফিক নিয়মভঙ্গের ঘটনা, যা নিয়ম অনুযায়ীই যথাযথভাবেই নিষ্পত্তি করা হয়েছে।MS DHONI

উল্লেখ্য, সামনেই IPL 2026। ধোনি ইতিমধ্যেই তাঁর দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনের ছবি, ভিডিয়োতে দেখা গেছে তাঁকে। মাঠে ফেরার প্রস্তুতির মাঝেই এই ছোট্ট ট্রাফিক ঘটনার জেরে এখন আলোচনায় উঠে এসেছেন তিনি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “MS DHONI: IPL-এর প্রস্তুতির মাঝেই বিপদে ধোনি, দিতে হবে জরিমানা”

Leave a Comment