---Advertisement---
lifezone nursing home

R N Ravi: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন আর এন রবি, ব্যক্তি হিসেবে পরিচয় কী?

March 6, 2026 12:56 PM
R N Ravi
---Advertisement---

সামনেই বিধানসভার নির্বাচনের কড়া নাড়ছে। আর সেই ভোটের আবহের মধ্যেই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা ভোটের আগে রাজ্যপালের সামলাবেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি (R N Ravi)। অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন সিবিইআই এবং আইবি-র এই প্রাক্তন কর্তা। ব্যক্তি হিসেবে পরিচয় কী ?

R N Ravi

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় মহলে এক পরিচিত মুখ আর এন রবি। আর এন রবি-র পুরো নাম – রবীন্দ্র নারায়ণ রবি। জন্ম, ১৯৫২ সালের ৩ এপ্রিল বিহারের পটনায়। ১৯৭৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতাও করেছেন। ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারে, ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস-এ যোগ দেন। ২০১২ সালে চাকরি থেকে অবসর নেন । চাকরিকালে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

একটা সময় ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সেপ্টেম্বর থেকে ২০২২ মার্চ মাস পর্যন্ত নাগা শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যার জেরে নাগাল্যান্ডে শান্তি ফিরেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দায়িত্ব সামলেছিলেন রবি (R N Ravi)। দেশের গোয়েন্দা বিভাগ আইবি-তে কাজ করার সময়ে জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত এলাকায় বিদ্রোহ দমন করেন। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক মহলের সঙ্গে গোপন তথ্য বিনিময়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবি।

R N Ravi 2

প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম গোয়েন্দা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ২০১৮ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১ অগস্ট থেকে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২০১৯ থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল ছিলেন রবি। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হন।

R N Ravi 3

বিজেপি বিরোধী তামিলনাড়ুর এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছেন রবি। বাংলার রাজ্যপাল হওয়ার পর সেই সংঘাত অব্যাহত থাকে কিনা, সেটাই এখন দেখার।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment