---Advertisement---
lifezone nursing home

Mamta Benrjee Gas Protest: বেড়েছে গ্যাসের দাম, মুখ্যমন্ত্রীর ডাকে কালো শাড়ি পড়ে পথে মহিলারা

March 8, 2026 3:33 PM
MAMTA BENARJee GAS PROTEST
---Advertisement---

মেট্রো চ্যানেলে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMTA BENARJ GAS PROTEST) ধর্নার তৃতীয় দিন। আর এই মঞ্চ থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন তিনি। রান্নার গ্যাসের আচমকা মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপিকে সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দলের কর্মসূচির সঙ্গে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জুড়ে দিলেন।

ধর্না-মঞ্চ থেকে শনিবার মমতা বলেছেন, ‘‘গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটেছে। গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই! আন্তর্জাতিক নারী দিবসে হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে।’’

যদিও মুখ্যমন্ত্রীর এই অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘‘উনি তো রাজ্যে ক্ষমতায় আছেন, উনি দু’টো করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিচ্ছেন না কেন?’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘এখন বিপদের সময়। দেশের বিপদে যাঁরা রাজনীতি করেন, তাঁরা দেশকে কতটা ভালোবাসেন বোঝাই যাচ্ছে!’’

যুদ্ধ পরিস্থিতিতে জোগানের সমস্যা হওয়ায় রান্নার গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম ৬০ টাকা বেড়েছে। প্রতি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। স্বাভাবিকভাবেই ভোটের আগে রাজ্যের রাজনীতির কেন্দ্রে চলে এসেছে এই মূল্যবৃদ্ধি। তাকে সামনে রেখেই নারী দিবসের কর্মসূচিতে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

তার ওপর এরই মাঝে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বঙ্গ সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী সোম ও মঙ্গলবার পরপর দুই দিন একাধিক বৈঠক রয়েছে।

/https://www.youtube.com/embed/WXGZU9Jw9Lg?si=8uMJl2hW4ZpcKra9


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment