বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ার বড়সড় দুর্ঘটনা খাস কলকাতায়। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেলেও ঘটনাকে ঘিরে বাড়ির মালিক ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো এলাকায়। বহুদিনের পুরনো ও বিপজ্জনক বাড়ির মেরামতি চলাকালীন সিঁড়ির একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোড়াসাঁকোর কলাবাগান এলাকার ওই বাড়িটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো। দীর্ঘদিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছিল যে কলকাতা পুরসভা আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছিল। Building Collapsed
শুক্রবার সকালে বাড়িটিতে মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকাই সিঁড়ির একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিঁড়ির অংশ ভেঙে পড়ার ফলে ওপরের তলায় থাকা অন্তত ২২ জন বাসিন্দা নিচে নামতে না পেরে বাড়ির ভেতরেই আটকে পড়েন।
East Bengal vs Kerala Blasters: কেরালা ম্যাচে নতুন রূপে নামবে দল, বার্তা ইস্টবেঙ্গল কোচের
বাসিন্দাদের অভিযোগ, তাঁদের নিরাপত্তার কথা না ভেবেই বাড়ির মালিক মেরামতির কাজ শুরু করেছিলেন। ভাড়াটেদের দাবি, তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনও ব্যবস্থা না করেই জোর করে কাজ শুরু করা হয়। তাঁরা আপত্তি জানালেও সেই কথা গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। অনেকেরই আশঙ্কা, বাড়িটির অবস্থা এতটাই খারাপ যে যে কোনও সময় পুরো কাঠামোটাই ভেঙে পড়তে পারে। Building Collapsed
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বাসিন্দাদের ক্ষোভের মুখে কাউন্সিলর আশ্বাস দিয়ে জানান, আগে বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে।
ঘটনার পর ফের পুরনো ও বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। Building Collapsed










1 thought on “Building Collapsed: ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির সিঁড়ি, ভিতরে আটকে রইলেন বাসিন্দারা”