রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Modi’s Brigade Rally: পরিবর্তনের ডাক, জেলা থেকে ব্রিগেড মুখী মিছিল, কলকাতায় বাড়ছে BJP কর্মীদের ভিড়

Modi’s Brigade Rally
---Advertisement---

আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi’s Brigade Rally)। মোদীর ভাষণ শুনতে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। জেলা থেকে শহরতলি ট্রেনে বাসে করে বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। দেখে নিন জেলার ছবি-

হাওড়া: বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন হাওড়া স্টেশনে। সেখানেই প্রায় ১ লক্ষ কর্মী সমথর্কদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফে।

দুর্গাপুর: দুর্গাপুর থেকে ট্রেনে করে দলীয় পতাকা হাতে কর্মী সমর্থকেরা রওনা দেন ব্রিগেড ময়দানের উদ্দেশে।

সিউড়ি: সিউড়ি রেল স্টেশন থেকেও গতকাল রাত দশটাতে ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে রওনা দেন বীরভূম এবং সাঁইথিয়া সাংগঠনের জেলার প্রায় ২০০ জন কর্মী সমর্থক। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য কর্মী-সমর্থকদের একটি স্পেশাল ট্রেন দেওয়া হয়। ট্রেনটি সিউড়ি থেকে রাত দশটায় ছেড়ে হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

সুন্দরবন: সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে ব্রিগেডের সভায় বিজেপি কর্মী সমর্থকরা নদী পথে নৌকায় করে ব্রিগেড ময়দানে উদ্দেশে রওনা দেন। এরপর হাসনাবাদ থেকে ট্রেনে করে শিয়ালদায় পৌঁছান। সেইখান থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর সভার উদ্দেশে রওনা দেবেন তারা।

নদিয়া: নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় যোগ দিতে নদিয়ার কৃষ্ণনগর থেকে ট্রেনে করে রওনা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজ সকালে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে করে চেপে ব্রিগেড ময়দানের উদ্দেশে রওনা দেন।

ঝাড়গ্রাম: তবে ঝাড়গ্রামের ছবিটা একটু হলেও অন্যরকম। ব্রিগেড সমাবেশ ঘিরে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ব্রিগেড ময়দানে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেনের বন্দবস্ত করা হয়। সেই ট্রেন ফাঁকাই অবস্থাতেই হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi’s Brigade Rally) সভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। এ ছাড়া দায়িত্বে থাকবেন তিন হাজার পুলিশ। শনিবার সকাল থেকে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে? এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইসনওয়ে। পণ্যবাহী সমস্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম সামগ্রী, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকায় যানবাহন পার্কিংয়ে নিষেধাজ্ঞা। হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্র্যাল রোডের মধ্যবর্তী এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেনে পার্কিং করা যাবে না। বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে ব্রিগেডের দিকে যাচ্ছেন। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Modi’s Brigade Rally: পরিবর্তনের ডাক, জেলা থেকে ব্রিগেড মুখী মিছিল, কলকাতায় বাড়ছে BJP কর্মীদের ভিড়”

Leave a Comment