রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Narendra Modi: ১৮ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন, বাংলায় বদলের ডাক, ব্রিগেডে এসে কী বললেন মোদী?

Narendra Modi
---Advertisement---

বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবারের ব্রিগেডের মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া। দক্ষিণেশ্বরের থিমে গড়ে তোলা হয়েছে মঞ্চ। ভোটমুখী বাংলায় ব্রিগেডের সরকারি মঞ্চ থেকে প্রায় ১৮ হাজার ৮৬০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বলেন, “আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বিকাশের নয়া অধ্যায় শুরু হচ্ছে। সড়ক, রেলওয়ে ও বন্দর পরিকাঠামোর সঙ্গে যুক্ত ১৮ হাজার কোটির বেশি প্রকল্পের শিল্যান্যাস ও উদ্বোধন হলো। বাংলার উন্নয়নে নয়া দিশা দেখাবে এই প্রকল্পগুলি। লক্ষ লক্ষ মানুষের জীবন সহজ ও সুন্দর হবে। নতুন সুযোগ মিলবে। খড়গপুর-মৌরিগ্রাম এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হলে রাজ্যের অনেকাংশে আর্থিক উন্নতি হবে। দুবরাজপুর বাইপাস, কংসাবতী, শিলাবতী নদীর উপর যে সেতু তৈরি হবে, তাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের জনগণকে শুভেচ্ছা।”

প্রকল্পে ৬টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করা হয়েছে। মোদী বলেন, “আজ কামাখ্যাগুড়ি, আনারা, তমলুক, হলদিয়া, বীরভূম ও সিউড়ি… এই ছয় স্টেশন অমৃত স্টেশন করা হচ্ছে।” বন্দরও সংস্কার করা প্রয়োজনীয় বলে মনে করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে মোদী বলেন, “হলডিয়া ডক ও কলকাতা ডকের সংস্কার করা হচ্ছে। খিদিরপুর ডকেও কার্গো হ্যান্ডেলিং বাড়ানোর উপর নজর দেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলির ফলে পূর্ব ভারতের লজিস্টিক সিস্টেমের আরও উন্নতি হবে।”

সরকারি প্রকল্পের উদ্বোধনের রাজনৈতিক মঞ্চ থেকেও বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রীর (Narendra Modi) বক্তব্যে আজও উঠে এল মনীষীদের কথা। তিনি বলেন, “রামকৃষ্ণ পরমংহসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, রাণী রাসমনিদের মতো মহান ব্যক্তিরা যে বাংলার পরিকল্পনা করেছিলেন, বিজেপি সেই বাংলারই নতুন করে নির্মাণ করবে। বাংলার উন্নতি সঠিক নীতিতে হবে। বাংলায় এখন আমাদের সরকার নেই। কিন্তু তাও কেন্দ্রীয় সরকারের সাহায্যে বিজেপি বাংলার উন্নতির চেষ্টা করে চলেছে।”

জনসভার মঞ্চ থেকে প্রকাশ্যে তৃণমূল সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই। তা-ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নে রয়েছি আমরা। আজও ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলো।’’

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “চা-বাগানের শ্রমিকদেরও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে দেয় না তৃণমূল। পাকা বাড়ি সর্বত্র পাচ্ছেন মানুষ। কিন্তু এখানে প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে। তার পরেও যাঁদের বাড়ি পাওয়ার কথা ছিল, তাঁরা বঞ্চিত হয়েছেন। জলজীবন মিশন থেকে আয়ুষ্মান ভারত, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের জন্য বঞ্চিত বলে অভিযোগ মোদীর।”

ব্রিগেডে দীর্ঘ বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ বার পশ্চিমবঙ্গে সরকার বদল কেউ রুখতে পারবে না। তাঁর কথায়, ‘‘কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করবেন, কেউ কেউ বলবেন বদল সম্ভব নয়। কিন্তু মনে রাখুন মানুষ যখন ঠিক করে নেন, তখন ঠেকানোর কেউ থাকে না। বাংলার মানুষ যখনই ঠিক করে নেন, তখন ইতিহাস বদলে যায়। আজ ব্রিগেড দেখে সেই আত্মবিশ্বাস পাচ্ছি।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এ বারের ভোট সরকার বদলের নয়, বাংলার আত্মাকে বাঁচানোর। ব্যবস্থা বদলের নির্বাচন, কাটমানি থেকে, ভয় থেকে মুক্তির নির্বাচন। আগত পরিবর্তনের জন্য সকলকে আগাম শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের জনগণের জয় হোক।’’


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment