রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Kuldeep Yadav Marriage: বিশ্বকাপ জেতার পরই জীবনের নয়া ইনিংস শুরু কুলদীপের, বিয়ের পরেরদিনই জনসমক্ষে ভারতের তারকা স্পিনার

Published on: March 15, 2026
Kuldeep Yadav Marriage
---Advertisement---

বিশ্বকাপ জেতার পরই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। গত ১৪ মার্চ অর্থাৎ শনিবার উত্তরাখণ্ডরে পাহাড়ি শহর মুসৌরিতে তাদের বিয়ে হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্ত পরিবেশে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় । আর বিয়ের ঠিক পরের দিনই স্ত্রী বংশিকা চাড্ডাকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিলেন কুলদীপ যাদব। নতুন জীবনের শুরুতেই দম্পতিকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যেও দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। নব দম্পতিকে এভাবে সামনাসামনি পেয়ে যাবেন- তা অনেকেই ভাবতে পারেননি।

বিয়ের ঠিক একদিন পরই পরিবারের সঙ্গে কুলদীপ ও বংশিকাকে একসঙ্গে দেখা গেল বিমানবন্দরে। দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়। দুজনকে দেখে বেশ উৎফুল্ল লাগছিল বলে জানিয়েছেন ভক্তরা। Kuldeep Yadav Marriage

বিমানবন্দরে দুজনকে দেখে স্থানীয় ফটোগ্রাফাররা নবদম্পতির ছবি তুলতে শুরু করেন। হাসিমুখেই দুজনে চিত্রগ্রাহকদের ক্যামেরার সামনে হাজিন হন কুলদীপ ও বংশিকা।

East Bengal: অনুষ্ঠিত হল ইস্টবেঙ্গলের ৬৩ তম বার্ষিক অ্যাথলেটিক্স মিট

ভারতীয় ক্রিকেটে কুলদীপ যাদব একজন পরিচিত নাম। জাতীয় দলের হয়ে তিনি দীর্ঘদিন ধরে খেলছেন এবং তার দুর্দান্ত স্পিন বোলিংয়ের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন। প্রিয় ক্রিকেটারকে মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে দেখে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন।

সব মিলিয়ে বিয়ের পরের দিনই বিমানবন্দরে কুলদীপ ও তাঁর স্ত্রীকে এভাবে দেখতে পাবেন- তা অনেকেই ভাবতে পারেননি। ভক্তদের আশা করছেন, ব্যক্তিগত জীবনের মতোই কুলদীপ তার ক্রিকেট ক্যারিয়ারেও আরও সাফল্য পাবেন। Kuldeep Yadav Marriage


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Kuldeep Yadav Marriage: বিশ্বকাপ জেতার পরই জীবনের নয়া ইনিংস শুরু কুলদীপের, বিয়ের পরেরদিনই জনসমক্ষে ভারতের তারকা স্পিনার”

Leave a Comment