একইসঙ্গে টেবিল টেনিসের দুূই খেলোয়ার ও কোচ বাংলার প্রতিনিধি। এমনই সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার হরিনাভি স্পোর্টিং ক্লাবে। আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত গুজরাটের কচ্ছের গান্ধীধামে অনুষ্ঠিত হতে চলেছে ৮৭ তম আন্তঃরাজ্য সাব-জুনিয়র ও ক্যাডেট বিভাগে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। আর তাতে হরিণাভি স্পোর্টিং ক্লাবের সৃজনী চক্রবর্তী ও শ্রেয়সী চক্রবর্তী বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে। মেয়েদের অনূর্ধ্ব-১৫ বিভাগে সৃজনী এবং অনূর্ধ্ব-১৩ বিভাগে শ্রেয়সী প্রতিনিধি করবে। (Harinavi Sporting Club)
হরিণাভি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জানিয়েছেন, ওদের পারফরম্যান্স, রাজ্য নির্বাচকদের দারুনভাবে নজর কেড়েছে। গত কয়েক বছর ধরেই কঠোর ও নিয়মিত অনুশীলনই ওদের এই সফল্যের চাবিকাঠি। রাজ্য ও জেলা স্তরের প্রতিযোগিতাগুলিতে ভালো ফল করেছে। এবার বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে। ক্লাব কর্তাদের বিশ্বাস, দু’জনই নজরকাড়া পারফরমেন্স দেবে। সৃজনী ও শ্রেয়সী বাংলার দলে নির্বাচিত হওয়ায় দারুণ খুশি ক্লাবের সদস্য থেকে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। অদূরেই ওই দু’জনই দেশের হয়ে প্রতিনিত্ব করলে, অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ক্লাব কর্তারা। (Harinavi Sporting Club)
অন্যদিকে ওই প্রতিযোগিতায় বাংলা দলের সহকারী কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাবের টেবিল টেনিস কোচ তৃষা দাস। দীর্ঘদিন ধরেই হরিণাভি স্পোর্টিং ক্লাবে প্রশিক্ষণ দিয়ে আসছেন তৃষা। ক্লাব কর্তাদের দাবি, তৃষার পরিশ্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি খেলোয়াড়দের দারুণ উৎসাহী করে তোলে। তারই ফলস্বরূপ ক্লাবের বহু খেলোয়াড় রাজ্য ও জাতীয়স্তরে সাফল্যে মুখ দেখছে। বাংলা দলের সহকারী কোচ হিসেবে তাঁকে নির্বাচন করাটা ক্লাবের জন্য বড় সম্মান। (Harinavi Sporting Club)








