রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খড়গপুর সদরে টিকিট পেলেন না HIRAN CHATTERJEE, খুশি প্রথম স্ত্রী

Published on: March 17, 2026
---Advertisement---

খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী তালিকায় এবার আর নাম নেই বিজেপি নেতা HIRAN CHATTERJEE-র। দলের তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চললেও, এ ঘটনায় খুশি হয়েছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি স্পষ্টই বলেন, “ও খড়গপুরের লজ্জা।”

কয়েক দিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন HIRAN CHATTERJEE। অভিযোগ, বেনারসের ঘাটে মডেল ও অভিনেত্রী ঋত্বিকা গিরিকে বিয়ে করেন তিনি। সেই ঘটনার পর থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে আইনি পথেও হাঁটেন হিরণের স্ত্রী অনিন্দিতা।

দাম্পত্য জীবনের তিক্ততা নিয়ে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন অনিন্দিতা। তবে ঋত্বিকার সঙ্গে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি হিরণ। এরই মধ্যে বিজেপির প্রার্থী তালিকায় খড়গপুর সদর আসনে হিরণের নাম না থাকায় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনিন্দিতা বলেন, ‘মানুষের আস্থা অর্জন করতে হলে চরিত্রের দৃঢ়তা থাকা দরকার।’

অনিন্দিতার কথায়, “যাকে মানুষ ভরসা করে, পরে যদি দেখা যায় সে আসলে তেমন নয়, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে হতাশা তৈরি হয়। খড়গপুরের মানুষের সঙ্গেও সেটাই হয়েছে।” তাঁর দাবি, হিরণের সাম্প্রতিক কাজকর্মে শুধু সাধারণ মানুষই নয়, দলের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত প্রার্থী তালিকার দ্বিতীয় দফায় হিরণের নাম উঠে আসে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও অনিন্দিতার দাবি, খড়গপুরের মানুষের কাছে হিরণ আর তেমন কাঙ্ক্ষিত নন—এবারের সিদ্ধান্তে তা অনেকটাই স্পষ্ট।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment