---Advertisement---
lifezone nursing home

Election Commission : IPS থেকে DIG, ভোটের মুখে রাজ্যে ৪০ জন সরকারি কর্তাকে বদল কমিশনের

March 19, 2026 10:15 AM
Election Commission
---Advertisement---

রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রার্থিতালিকা প্রকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। আর এরই মধ্যে প্রশাসনে রদবদল অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। বুধবারও রাজ্যের পাঁচ ডিআইজি এবং একঝাঁক জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবারই নির্বাচন কমিশন রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের (Election Commission) ডিআইজি পদে নতুন আধিকারিকদের নাম জানিয়েছে। আজ থেকেই তাঁদের দায়িত্ব নিতে হবে। নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে ১১টি জেলায়। বুধবার রাতে বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। অবিলম্বে তাঁদের নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।

সম্প্রতি অপসারিত ১৫ জন আইপিএস আধিকারিককেও কেরল এবং তামিলনাড়ুতে নিয়োগ করা হয়েছে পর্যবেক্ষকের কাজে। এই ১৫ জন অপসারিত আইপিএস আধিকারিকদের তালিকায় নিচে দেওয়া হলো-

১. অলোক রাজোরিয়া, আইপিএস
২. আকাশ মাঘরিয়া, আইপিএস
৩. অমানদীপ, আইপিএস
৪. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আইপিএস
৫. ভাস্কর মুখোপাধ্যায়, আইপিএস
৬. সি. সুধাকর, আইপিএস
৭. ধৃতিমান সরকার, আইপিএস
৮. শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায়, আইপিএস
৯. মুরলিধর, আইপিএস
১০. মুকেশ, আইপিএস
১১. প্রবীণ কুমার ত্রিপাঠি, আইপিএস
১২. প্রিয়ব্রত রায়, আইপিএস
১৩. সন্দীপ কাররা, আইপিএস
১৪. রশিদ মুনির খান, আইপিএস
১৫. সৈয়দ ওয়াকার রাজা, আইপিএস

এর পাশাপাশি বুধবার একইসঙ্গে রাজ্য পুলিশের পাঁচ ডিআইজি-কে অপসারণ করেছে নির্বাচন কমিশন।

রেঞ্জ ডিআইজি (5): মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ, রায়গঞ্জ, জলপাইগুড়ি
রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে ২০১৯ ব্যাচের আইপিএস রাঠৌর অমিতকুমার ভরতকে। এই দায়িত্বে ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তমরাও। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে আনা হয়েছে ২০১১ ব্যাচের আইপিএস অজিত সিংহ যাদবকে। এত দিন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন সুধীরকুমার নীলাকান্তম। দিন কয়েক আগেই রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি করে নিয়ে আসা হয়েছিল তাঁকে। এ বার কমিশন তাঁকে সরিয়ে দিল। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে আনা হয়েছে ২০০৯ ব্যাচের আইপিএস অঞ্জলি সিংহকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি পদ থেকে অলোক রাজোরিয়াকে সরিয়ে ২০১১ ব্যাচের আইপিএস শ্রীহরি পাণ্ডেকে আনা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি-কেও বদলে দিয়েছে কমিশন (Election Commission)। প্রেসিডেন্সি রেঞ্জ দক্ষিণ ২৪ পরগনা এবং তার আশপাশের অঞ্চল নিয়ে গঠিত। সেই রেঞ্জে নতুন ডিআইজি করা হল ২০০৭ ব্যাচের আইপিএস কঙ্করপ্রসাদ বারুইকে। এই রেঞ্জের ডিআইজি ছিলেন ভাস্কর মুখোপাধ‍্যায়। এছাড়াও ১২টি জায়গায় জেলা পুলিশ সুপারকে বদলি করা হল। কোথায় কোথায় বদল?

জেলা পুলিশ সুপার বদল

বারাসত (পিডি)
কোচবিহার
বীরভূম
ইসলামপুর (পিডি)
হুগলি গ্রামীণ
ডায়মন্ড হারবার
মুর্শিদাবাদ
বসিরহাট
মালদা
পূর্ব মেদিনীপুর
জঙ্গিপুর
পশ্চিম মেদিনীপুর

এছাড়াও ১১টি জেলার জেলাশাসককে অপসারণ করেছে কমিশন। বুধবার নির্দেশিকা জারি করে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের নতুন জেলাশাসকের নাম জানানো হয়েছে। কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে বদল করেছে কমিশন। দিনকয়েক আগেই উত্তর কলকাতার ডিইও হিসাবে পুরসভার কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডিইও হিসাবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে নিয়োগ করে কমিশন। তবে কলকাতার ক্ষেত্রে নিয়মটা আলাদা। কলকাতায় জেলাশাসক না-থাকায় কোনও দফতরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment