---Advertisement---
lifezone nursing home

Shakira’s India Tour: যুদ্ধের প্রভাব সরাসরি গানের কনসার্টে, বাতিল হল শাকিরার ভারত সফর

March 22, 2026 4:43 PM
Shakira's India Tour
---Advertisement---

ভারতের মাটিতে পারফর্ম করতে ১৯ বছর পর দেশে আসছিলেন জনপ্রিয় ল্যাটিন পপ স্টার শাকিরা। শ্রোতাদের উত্তেজনা ছিল চোখে পরার মতো। শো এর টিকিট থেকে হোটেল, বিমান সব কিছুরই অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল। তবে যুদ্ধ এসে বাধ সাধলো। পশ্চিম এশিয়ায় চলতে থাকা পরিস্থিতির জেরে বাতিল হলো শাকিরার ভারত সফর। Shakira’s India Tour

শেষ যে বার ভারতে এসেছিলেন শাকিরা, তখন ২০০৭। সেই সময় তাঁর ‘Oral Fixation’ ট্যুরের সময় মুম্বইতে প্রথমবার ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু তারপর দীর্ঘ সময় আর এদেশে পা পড়েনি তাঁর। ১৯ বছর পরে ফের তাঁর প্রত্যাবর্তন ঘিরে তাই অনুরাগীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

২০২৬ এর ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কনসার্ট করার কথা ছিল শাকিরার। পরবর্তীতে ১১ এপ্রিলও মুম্বাইতে আরও একটি শো করার কথা ঠিক হয়। কিন্তু সব ব্যবস্থায় শেষে জল ঢেলে দিল ইরান-ইজরায়েল সংঘাত।

সম্প্রতি অনুষ্ঠানের উদ্যোক্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন – তাঁরা দুঃখিত, তবে পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জন্য তাঁদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ শিল্পী এবং দর্শকদের নিরপত্তাকে তাঁরা অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া উদ্যোক্তারা আরও জানিয়েছেন, যারা অগ্রিম টিকিট কেটে ফেলেছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই সেই টাকা ফেরত দেওয়া হবে। Shakira’s India Tour

10 Million Rial: অর্থনৈতিক কাঠামো ধ্বংসের মুখে, ভয়ংকর মুদ্রাস্ফীতির পরিস্থিতি সামাল দিতে নতুন নোট ছাপালো ইরান

উল্লেখ্য শাকিরা তাঁর দীর্ঘ কেরিয়ারে Hips Don’t Lie, Waka Waka (This Time for Africa), Whenever Wherever সহ বহু জনপ্রিয় হিট গান উপহার দিয়েছেন। তাঁর সাম্প্রতিক ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরটি ল্যাটিন শিল্পীদের মধ্যে সর্বোচ্চ আয় করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও সৃষ্টি করেছে।

এবারে ভারত সফরে শাকিরার শো এর সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ৬০০০ টাকা এবং সর্বোচ্চ প্রায় লক্ষাধিক টাকা। সেই মতো বিপুল পরিমাণ আয়ের সুযোগ ছিল। গায়িকা সেই সংগৃহীত অর্থ সমাজসেবামূলক কাজে দান করার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু তীরে এসেও তরী ডুবেই গেল। শাকিরার সুরের জাদুতে মেতে ওঠা থেকে বঞ্চিত হতে হল ভারতীয় শ্রোতাদের। Shakira’s India Tour


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment