বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই একে একে প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসক-বিরোধী সব দলগুলি। প্রার্থী তালিকা প্রকাশের পর এই প্রথম রবিবার। সকাল থেকেই ভোট ময়দানে নেমে পড়েছে সব পক্ষ।
সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (West bengal Election 2026) । পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। কথা বলেন আশেপাশের মানুষজনের সঙ্গে। এদিন ভোটারদের অভাব-অভিযোগও মন দিয়ে শোনেন তিনি। রাজ চক্রবর্তীর বলেন,” এলাকায় এখনও মানুষের জন্য আরও কাজ করা বাকি। হয়ত সব কাজ সম্পূর্ণ করে ওঠতে পারিনি। জেতার পর সেই অপূর্ণ কাজগুলো এবার সম্পন্ন করব।”
অন্যদিকে রবিবাসরীয় প্রচার সারেন, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন দলের কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন তিনি। ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সঙ্গে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী । জেতার পক্ষে ১০০ শতাংশ আশাবাদী । তিনি বলেন, এ লড়াই শুধুমাত্র মার্জিন বাড়ানোর লড়াই নয়, নোয়াপাড়া কেন্দ্র তার হাতের তালুর মত চেনা। মানুষ পরিবর্তন চায়।”
শনিবার বিজেপির হোডিং ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বরানগর কেন্দ্রে। এক্কেবারে সম্মুখ-সমরে চলে দুপক্ষের বাগযুদ্ধ। ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। তবে শনিবার রাতে উত্তেজনা ছড়ালেও রবিবার সকালে এক্কেবারে অন্য ছবি। রবিবাসরীয় ভোট প্রচারের নামে দুপক্ষই। বরানগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে প্রচার সারেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের প্রবীণ ভোটারদের কাছে তাকে শক্তি যোগানোর আবেদন করেন। পাশাপাশি প্রচার সারেন বরানগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষও।
রবিবাসরীয় প্রচার ময়দানে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাঁদের সমস্যার কথা। সকাল থেকেই শ্যামপুকুরের বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগ চালান শশী পাঁজা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, পরিষেবা সংক্রান্ত অভিযোগ এবং এলাকার উন্নয়ন নিয়ে মতামত নেন তিনি।
অন্যদিকে ব্যাট হাতে প্রচারে নামলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। এদিন শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির একটি অনুষ্ঠানে অংশ নেন। সেই অনুষ্ঠানেই ব্যাট হাতে মাঠে নামেন তিনি। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তিনিও রবিবাসরীয় প্রচারে নামেন। প্রচারের মাধ্যমে শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড চষে ফেলেন ।
রবিবার সকালে সোনারপুর বাজারে প্রচার সারেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্যা হালদার (West bengal Election 2026)। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। লিফলেট বিলি করলেন। রাজন্যা বলেন,-“ভুল করলে বাড়িতে এসে বকা দেবেন, কিন্তু আমি আপনাদের ঘরের মেয়ে। আশীর্বাদ করবেন।”










1 thought on “West bengal Election 2026: জমজমাট রবিবাসরীয় প্রচার, সকাল থেকে ভোটের ময়দানে হেভিওয়েটরা”
Comments are closed.