রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election 2026 : দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভার ভোট, মানুষের কাছে ভোট প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সব পক্ষই

West Bengal Election 2026
---Advertisement---

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার করলেন ফিরহাদ হাকিম (West Bengal Election 2026)। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তারই সমর্থনে চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন ফিরহাদ হাকিম। এদিন নির্বাচন কমিশনকে কড়া ভাষায় সমালোচনা করেন ফিরহাদ হাকিম।

নির্বাচনী প্রচারে আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। আসানসোল বাজার এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
রাস্তায় চলতি পথচারী থেকে শুরু করে দোকানদার—প্রত্যেকের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এবং সমস্যার কথা শোনেন।

লোকাল ট্রেনে ভোট প্রচারে সিউড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সিউড়ি স্টেশনে সদলবলে হাজির হন সিউড়ি কেন্দ্রের বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। স্টেশনে একটি মেমু ট্রেন আসতেই উঠে পড়েন তিনি। সঙ্গে কর্মী সমর্থকেরা। যাত্রীদের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন।

পরিবহন কর্মীদের সঙ্গে জনসংযোগ করলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। বাস, অটো ও ম্যাজিক গাড়ির চালক, খালাসি ও শ্রমিকদের নিয়ে কর্মিসভা করেন তিনি। বসিরহাট পুরসভার ৯ন‌ং ওয়ার্ডের দেশবন্ধু অ্যাথলেটিক্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভা হয়।
ভোট বড়ই বালাই। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ত্রিহানা চা বাগানে প্রচারে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকার। এলাকা ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সকলের কাছে তুলে ধরেন নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকার।

সকাল থেকেই ভোট প্রচারে ব্যস্ত পশ্চিম মেদিনীপুরের দাসপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশীষ হুদাইত। মঙ্গলবার দাসপুর ২ নম্বর ব্লকের জগন্নাথপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি। বুধবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জন জনসভা রয়েছে। এদিন নেতাও কর্মীদের নিয়ে জগন্নাথপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা স্থলে যান তিনি।

খালোড় কালীবাড়িতে পূজো দিয়ে প্রচার শুরু করেন হাওড়ার বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুনাভ সেন। নিজের পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। খালোড় পঞ্চায়েতের বিভন্ন পাড়ায় গিয়ে জনসংযোগ করেন। গ্রামের মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এসে অভিবাদন জানান।

মঙ্গলবার দুপুরে কুমারগঞ্জর বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার দিওর অঞ্চলে নির্বাচনী প্রচারে (West Bengal Election 2026) বের হন। প্রচারের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। দিওর উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রধান রাস্তাটির বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাস্তায় জল জমে থাকায় বাধ্য হয়ে জুতো হাতে নিয়ে প্রায় ৫০০ মিটার পথ অতিক্রম করেন তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment