রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sonarpur Grp : খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিল রেল পুলিশ, সোনারপুর জিআরপির উদ্যোগ

Sonarpur Grp
---Advertisement---

পথ চলতি অনেকেই মোবাইল হারিয়ে যাওয়ার কথা বলেন। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর সেটি ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার সঙ্গে রক্তদানের মতো শিবির করে সামাজিক বার্তা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর জিআরপি (Sonarpur Grp)। খোয়া যাওয়া ৭৩ মোবাইল ফোন ফিরে পেলেন উপভোক্তার। ওই ফোনগুলি হয় হরিয়ে গিয়েছিল, অথবা চুরি হয়ে গিয়েছিল। উপভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৭৩ টি মোবাইল উদ্ধার করে রেল পুলিশ। বুধবার সোনারপুর জিআরপি অফিস চত্ত্বরে সামাজিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের অয়োজন করে রেল পুলিশ। ওই অনুষ্ঠানে উপভোক্তাদের খবর দিয়ে ডেকে এনে উদ্ধার হওয়া মোবাইলগুলি তুলে দেয় সোনারপুর জিআরপি। হারিয়ে যাওয়া ফোন পেয়ে উচ্ছ্বাসিত উপভোক্তা-সহ সাধারণ মানুষ। সোনারপুর জিআরপিকে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা।

সোনারপুর জিআরপির এক আধিকারিক জানিয়েছেন, প্রতিবারের খোয়া যাওয়া মোবাইল উপভোক্তাদেরে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সমাজের উদ্দেশ্যে রক্তদান শিবির করে থাকে।এবছর সোনারপুর ভিআরপির ওসি শুভদীপ দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানের অয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিয়ালদা বিভাগের রেলপুলিশ সুপার দেবর্ষি দত্ত, ছিলেন ডেপুটি সুপার তমাল দাস-সহ অন্যান্যরা।

গরমকালে রক্তের চাহিদা দারুণ বেড়ে যায়। সেকথা মাথায় রেখেই রক্তদান শিবিরের আয়োজন করেছে সোনারপুর জিআরপি (Sonarpur Grp)। রেল পুলিশের এহেন উদ্যোগকে দরুণ প্রশংসা করেছেন নিত্যযাত্রী থেকে এলাকার মানুষজন।

উল্লেখ্য, সোনারপুর জিআরপির এমন কর্মকাণ্ড নতুন নয়। এর আগে ১০৯ টি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Sonarpur Grp : খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিল রেল পুলিশ, সোনারপুর জিআরপির উদ্যোগ”

Leave a Comment