রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dhurandhar 2: ‘এআই দিয়ে বিকৃত করা হয়েছে ছবির দৃশ্য’ – দাবি ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের

Published on: March 26, 2026
Dhurandhar 2
---Advertisement---

বক্স অফিসে ‘ধুরন্ধর’ এর ঝড় অব্যাহত। সিনেমার অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে অ্যাকশন সিকোয়েন্স, ছবির গল্প এমন বহু জিনিস নিয়ে চর্চা চলছে। এরই মাঝে এই সিনেমার পরিচালক আদিত্য ধরের চোখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বিকৃত করা সিনেমার কিছু দৃশ্য। সেই নিয়েই এবার সরব হয়েছেন তিনি। কী বললেন আদিত্য?

‘ধুরন্ধর’ পার্ট ওয়ান বলিউডে সফলভাবে ব্যবসা করার পর এর দ্বিতীয় পার্ট নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তাই স্বভাবতই ‘ধুরন্ধর দ্যা রিভেঞ্জ’ ছবিটি মুক্তির পর থেকেই বেশিরভাগ শো হাউসফুল হয়েছে। তবে ছবি ভালো হোক বা মন্দ, তাকে নিয়ে আলোচনা সমালোচনা এসেই যায়। অনেকেই এই ছবিকে রাজনৈতিক প্রোপাগান্ডা বলেছেন, কেউ কেউ আবার বলেছেন দুই ধর্মের মানুষের মধ্যে জীবের সৃষ্টি করতে পারে এই ছবি। তবে পরিচালক এবং তাঁর পুরো টিমের তরফ থেকে সব সময় বলা হয়েছে এই ছবি কেবলমাত্র দর্শকদের বিনোদনের জন্যই বানানো। (Dhurandhar 2)

কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা নজর কেড়েছে ছবির পরিচালক আদিত্য ধরের। আদিত্য ধর সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট মারফত বার্তা দিয়েছেন। সেখানে তিনি প্রথমেই ছবিটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপরই তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি তাঁর চোখে পড়েছে যে কিছু মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ব্যবহার করে সিনেমার কিছু দৃশ্য বিকৃত করছে।

তিনি বলেছেন, শিখ ধর্মকে যথেষ্ট সম্মান করেন এবং এই ধর্মের কোন প্রকার অসম্মান ছবিতে করেননি তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘোরাফেরা করছে যেখানে দেখা যাচ্ছে ছবির নায়ক ‘হামজা’ ওরফে ‘যশকিরাত’ পাগড়ি পরে ধূমপান করছে। পরিচালকের দাবি এটি সম্পূর্ণ ভুয়ো। এরকম কোন দৃশ্য আদতে ছবিটিতে নেই। কেউ বা কারা AI ব্যবহার করে এমন বিভ্রান্তি সৃষ্টি করছে। তাঁর মতে, এই ধরনের কাজ ইচ্ছাকৃতভাবে ভুল বোঝাবুঝি তৈরি করার উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি এটিকে “ইচ্ছাকৃত ভুল উপস্থাপনা” বলে উল্লেখ করেছেন। তিনি এই ধরনের অপপ্রচারকে শীঘ্রই বন্ধ করার আবেদন জানিয়েছেন। (Dhurandhar 2)

Bangladesh Bus Accident : বাংলাদেশে বাস দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু, ঈদের আনন্দের শেষে শোকের ছায়া

গত ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর দ্যা রিভেঞ্জ’, এবং মাত্র কয়েকদিনেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এমন সময় দাঁড়িয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার ছবি নিয়ে এমন বিকৃতির ঘটনায় নতুন করে নেটপাড়ায় আলোচনা সৃষ্টি হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment