রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Abhisekh Banerjee : অভিষেকের সভামঞ্চে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

Abhisekh Banerjee
---Advertisement---

আচমকাই আগুন লাগল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) সভামঞ্চে। শুক্রবার দুপুরে লাভপুরের মা ফুল্লরা মেলার মাঠের জনসভায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জনসভার একপাশে হঠাৎ আগুন লাগায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় মঞ্চ। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য। যদিও সৌভাগ্যবশত আগুন লাগার সময়ে মঞ্চে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবেমাত্র বক্তব্য শেষে করে তৃণমূল সাংসদ সভাস্থল থেকে রওনা দিয়েছেন। আর তারপরেই সকলের নজরে আসে এই আগুন। হঠাৎ এই ঘটনা ঘটায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র হুড়োহুড়িতে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে ছুটে আসেন সভায় মোতায়েন থাকা পুলিশ ও দমকলের আধিকারিকেরা। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। সৌভাগ্যবশত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় মঞ্চে ছিলেন না, না হলে বড়সড় বিপদ ঘটতে পারত। মঞ্চের ডেকোরেশনের কাজে ব্যবহৃত প্রচুর কাপড় ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই মঞ্চের একাংশ থকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকলবাহিনী তৎপর হয়ে ওঠে। স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রচার, পাল্টা প্রচার। আক্রমণ, পাল্টা আক্রমণ। ক্রমেই বাড়ছে ভোটের উত্তাপ। উত্তর থেকে দক্ষিণ প্রচার করতে গিয়ে চষে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচারের অংশ হিসেবেই শনিবার লাভপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বিরাট জনসমাগম হয় তাঁর সভায়। তারপর স্টেজ ছাড়ার পরই ছড়ায় আতঙ্ক।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Abhisekh Banerjee : অভিষেকের সভামঞ্চে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা”

Leave a Comment