রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sir Election Commission: উজ্জ্বল করেছেন দেশের নাম, ভোটার তালিকায় ‘ডিলিটেড’ সেই প্যারা অ্যাথলিট আতর আলি

Sir Election Commission
---Advertisement---

নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু SIR বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে গত কয়েকমাস ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তবে এখনই নিষ্পত্তি হয়নি। ২৩ আর ২৯ এপ্রিল কারা ভোট দেবেন আর কারা ভোট দেবেন না তা এখন অনিশ্চিত। আর এই আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম বিপাকে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলি। ভারতের হয়ে বিদেশের মাটিতে বহু পদক জয়ী এই খেলোয়াড় বর্তমানে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে প্রশাসনিক দফতরে ঘুরে বেড়াচ্ছেন।

আতর আলি জানান, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তাঁর নাম ‘ডিলিটেড’ বা বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁর কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি রানাঘাটের SDO অফিস, BDO অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সঙ্গেও দেখা করেছেন।

সামনে জার্মানিতে এশিয়ান গেমসের আসর বসছে। এই পরিস্থিতিতে যেখানে তাঁর পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করার কথা, সেখানে তাঁকে প্রশাসনিক জটিলতা সামলাতে হচ্ছে। এর ফলে তাঁর প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুটোরই ক্ষতি হচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। আতর আলি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। যথাযথ তথ্য যাচাই না করে যেন কারও নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি।

গত ২৯ মার্চ নির্বাচন কমিশন তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে। আর তাতেও বহু ভোটারের নাম নেই। এসআইআর নিয়ে বারবার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আরব দুনিয়ায় একসাথে বসে খাওয়া-দাওয়া করছে। আর ভারতে এসে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে স্বৈরাচারী মোদী সরকার।’’


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Sir Election Commission: উজ্জ্বল করেছেন দেশের নাম, ভোটার তালিকায় ‘ডিলিটেড’ সেই প্যারা অ্যাথলিট আতর আলি”

Leave a Comment