বলিউডে বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana) নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ছবিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে বলিউডের চকলেট বয় রণবীর কাপুরকে। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশের আগে নিজের চরিত্র নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
আগামী ২ এপ্রিল, ‘রামায়ণ’ (Ramayana) ছবির ফার্স্ট লুক প্রকাশের কথা রয়েছে। তবে এর আগেই লস এঞ্জেলসের একটি প্রেক্ষাগৃহে বিশেষ অনুষ্ঠানে ছবির কিছু অংশ প্রদর্শন করা হয়। সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor), পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রাও। নির্বাচিত দর্শকদের জন্য এই বিশেষ স্ক্রিনিংয়ে ছবির কিছু ভিজ্যুয়াল দেখানো হয়, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ছবিটি দেখার জন্য বেশ উত্তেজনা তৈরি হয়েছে।
এই বিশেষ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রণবীর জানান, ভগবান রামের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে একটি বড় দায়িত্ব ছিল। তিনি বলেন, রামকে “মর্যাদা পুরুষোত্তম” বলা হয়, যার অর্থ, আদর্শ পুরুষ। সেই আদর্শকে পর্দায় তুলে ধরাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। রণবীর আরও বলেন, “ভগবান রাম শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের কোটি কোটি মানুষের বিবেকের রক্ষক। আমরা চলে যাওয়ার পরেও তিনি থেকে যাবেন।”
এদিকে নির্মাতাদের তরফে জানানো হয়েছে ছবির টিজার ইতিমধ্যেই CBFC-এর ছাড়পত্র পেয়েছে। প্রায় ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজার ২ এপ্রিল প্রকাশ করা হবে। এর আগে ২৭ মার্চ রাম নবমীর দিন ছবির প্রযোজক নমিত মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, হনুমান জয়ন্তীর শুভক্ষণে ২ এপ্রিল ছবিটির পরবর্তী ঝলক প্রকাশ করা হবে।
উল্লেখ্য এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর (Ranbir Kapoor) এর বিপরীতে সীতার চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, রাবণের চরিত্রে দেখা যাবে যশ কে। এছাড়া ছবির অন্যান্য কাস্ট, বাজেট এবং ভিএফএক্স নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। চলতি বছর দিওয়ালিতে এই ছবি মুক্তির কথা জানানো হয়েছে।

সব মিলিয়ে ‘রামায়ণ’-এর প্রথম লুক প্রকাশের আগেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে অভিনয় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
Protest at Hasnabad: SIR তালিকায় নাম বাদ, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ হাসনাবাদে













1 thought on “Ranbir Kapoor: ‘রামায়ণ’ মুক্তির আগে বিশেষ অনুষ্ঠান, আবেগঘন বার্তা রণবীরের”