---Advertisement---
lifezone nursing home

Rahul Arunodoy Banerjee Death: FIR করতে চান প্রিয়াঙ্কা, পদ থেকে সরতে চান লীনা, রাহুলের মৃত্যুতে নতুন মোড়

April 1, 2026 8:34 PM
Rahul Arunodoy Banerjee Death
---Advertisement---

২৯ মার্চ জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে তালসারিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর ঘটনার পরই এই মৃত্যুর দায় ওই প্রযোজনা সংস্থার (Rahul Arunodoy Banerjee Death) দিকে আঙুল ওঠে। টলি ইন্ড্রাস্টির সকল অভিনেতা ও অভিনেত্রীরা এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হন। অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানানো হয় এবং ক্ষতিপূরণের কথা বলা হয়। আর এই সবের মধ্যেই ঘটনার তিন দিন পরে অবশেষে সেই সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দেওয়া হলো। সেখানে নানা কথার সঙ্গে জানানো হল, লীনা গঙ্গোপাধ্যায় আর মহিলা কমিশনের চেয়ারপার্সন থাকতে চান না। তাদের বক্তব্য, ঘটনার নিরপেক্ষ তদন্তের খাতিরেই এমন ইচ্ছা প্রকাশ লীনার।

বিবৃতিতে জানানো হয়েছে, “সাম্প্রতিক মিডিয়ায় বারবার ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা পুরোপুরি সঠিক নয়। তারা স্পষ্ট করেছে, ২০১০ সাল থেকে লীনা সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও তিনি মূলত লেখক ও ক্রিয়েটিভ হেড হিসেবেই কাজ করেছেন। ২০১১ সালে বোর্ডে যোগ দিলেও তিনি কখনই প্রোমোটার বা অপারেশনাল এক্সিকিউটিভের ভূমিকায় ছিলেন না। সাম্প্রতিক সময়ে তাঁকে সামান্য ইকুইটি ও কো-প্রোডিউসারের ক্রেডিট দেওয়া হলেও, তাঁর ভূমিকা বরাবরই সৃজনশীল ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।”

ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার করতে চলেছেন প্রিয়াঙ্কা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে যে সব খবর চারদিকে ঘুরছে তার সবটা সত্যি নয় বলেই দাবি সংস্থার। সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, শুটিং ইউনিটের লোকজনের তরফে ওই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রাহুলকে (Rahul Arunodoy Banerjee Death) বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করা হয়েছিল। ঘটনার পরে দ্রুত রাহুলকে কাছেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বলে সংস্থার দাবি। সেখানে চিকিৎসক না থাকার করাণে প্রোডাকশন টিমের লোকজন তখন রাহুলকে দিঘা হাসপাতালে নিয়ে যান। ফলে যতদিন এগোচ্ছে অভিনেতার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য।

জলে ডুবে অভিনেতার মৃত্যুর ঘটনায় শুটিংস্থলের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ওডিশা পুলিশের তরফে জানানো হয়েছিল, এই শুটিংয়ের কোনও অনুমতি ছিল না। যদিও সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অনুমতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment