রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Fuel Price Hike: ৫০০ পেরিয়েছে ডিজেলের দাম, পেট্রোল ৪৫৮! জ্বালানির জ্বালায় জ্বলছে পাকিস্তান

Published on: April 3, 2026
Fuel Price Hike
---Advertisement---

ইরানে চলতে থাকা যুদ্ধের প্রভাবে হরমুজের পথ বন্ধ হয়েছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত জ্বালানি তেল এবং এলপিজি-র দাম বেড়েই চলেছে। বাদ যায়নি পাকিস্তানও। তবে পড়শি দেশে জ্বালানির দাম যেই হারে বাড়ছে তাতে চোখ কপালে উঠছে। ঠিক কতটা বাড়ল জ্বালানির দাম?

যুদ্ধ আবহে পাকিস্তানের পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে হয়েছে ৫২০.৩৫ পাকিস্তানি রুপি প্রতি লিটার। এই মূল্যবৃদ্ধি শুক্রবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। (Fuel Price Hike)

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ার কারণেই সরকারকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, ‘বিশ্ববাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জ্বালানির দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না।’

সরকারের দাবি, বাজেটের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের দিকটি ভাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দীর্ঘদিন ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার।

Raghav Chadha: BJP-র বিরুদ্ধে কথা না বলে, সিঙ্গারা ইস্যুতে প্রশ্ন, রাঘবকে সরানো নিয়ে বিবৃতি AAP-এর

এর আগে গত ৬ মার্চও পাকিস্তানে প্রায় ২০ শতাংশ জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ এক মাসের মধ্যেই দ্বিতীয়বার দাম বাড়ানো হল। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার সংঘাত, সমগ্র পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। (Fuel Price Hike)

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নতুন মূল্যবৃদ্ধির ফলে দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে। জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে বাজারদরেও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment