রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rashifal: দুশ্চিন্তা এবং হতাশাকে এড়িয়ে চলুন তুলা রাশির জাতকেরা, আপনার রাশির জন্যেও কি রয়েছে কোনও সতর্কতা?

Published on: April 5, 2026
Rashifal Today
---Advertisement---

বৈদিক জ্যোতিষে মোট ১২ টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রতিটি রাশির আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য থাকে। তাই গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালে প্রতিদিনই রাশিভেদে মানুষের জীবনে ভিন্ন প্রভাব পড়ে। সেই কারণেই প্রতিটি রাশির ফল আলাদা হয়।

মেষ : স্ত্রীর বিষয়ে অকারণে বেশি নাক গলানো উচিৎ নয়, এতে মনোমালিন্য বাড়তে পারে। বরং নিজের কাজে মন দিন। কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করা যায়, তবে সবকিছুতে নয়। ফাটকায় লাভের সম্ভাবনা আছে। আপনার জ্ঞান ও রসবোধ আশেপাশের মানুষকে মুগ্ধ করতে পারে।

বৃষ : ঘোরাঘুরি বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনাকে আজ আনন্দ দিতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ বুঝতে পারবেন, সঠিক সময়ে করা বিনিয়োগ কতটা কাজে আসতে পারে। (Rashifal)

মিথুন : দীর্ঘদিনের অসুস্থতা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। পুরনো জিনিস বা গয়নায় বিনিয়োগ লাভজনক হতে পারে। বাড়ির ভেতরে বা আশেপাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন করার চিন্তা করতে পারেন। প্রেমের সম্পর্কে খুব বেশি ভৃত্যসুলভ আচরণ না করাই ভালো।

কর্কট : আজ অফিস থেকে একটু আগে বেরিয়ে নিজের পছন্দের কিছু করুণ। অর্থনৈতিক উন্নতি হওয়ায় পুরোনো দেনা মেটাতে পারেন। পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যে সমস্যা আসতে পারে, নজর রাখা দরকার।

সিংহ : আজ খেলাধুলা বা বাইরে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিদেশী ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক লাভের সম্ভাবনা আছে। সন্ধ্যায় আত্মীয় বা বন্ধুরা হঠাৎ এসে পরিবেশ আনন্দমুখর করে তুলতে পারে।

কন্যা : সুস্থ থাকতে বেশি ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলুন। আগের বিনিয়োগ থেকে আয় বাড়তে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনকে গুরুত্ব দিন এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকুন, তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

তুলা : দুশ্চিন্তা এবং হতাশাকে কাছে আসতে দেবেন না। অচেনা কারও পরামর্শে আগে করা কোনও বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে। ধৈর্য হারালে চলবে না, কথাবার্তায় সংযম রাখুন, না হলে অন্যদের আবেগে আঘাত লাগতে পারে।

বৃশ্চিক : কোনও বন্ধুর প্রশংসা আপনাকে আনন্দ দিতে পারে। নিজের জীবন এমনভাবে গড়েছেন, যে গাছের মতো অন্যদের ছায়া দেয়। আজ খরচের ব্যাপারে সতর্ক থাকুন এবং অযথা ব্যয় এড়িয়ে চলুন।

ধনু : আজকের দিনটা বেশ আনন্দে কাটবে। কাউকে প্রভাবিত করতে গিয়ে অতিরিক্ত খরচ করবেন না। গয়না বা ঘরের জিনিস কেনার সম্ভাবনা আছে। প্রিয় মানুষের সঙ্গে রুক্ষ আচরণ করলে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে।

Weather Update: হঠাৎ আবহাওয়ার ভোল বদল, নামবে পারদ, দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস

মকর : পরিবারের সঙ্গে সময় কাটালে একাকিত্ব কাটবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ আপাতত এড়িয়ে চলুন এবং বন্ধুর সঙ্গে ভালো সময় কাটান। দাম্পত্য বোঝাপড়া বাড়লে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসবে।

কুম্ভ : পরিবারের কারও আচরণে আঘাত লাগতে পারে, কিন্তু মেজাজ হারাবেন না। কিছু বিষয় মেনে নেওয়াই ভালো। কোনও পুরনো বন্ধু আজ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। সে বিষয়ে বুঝেশুনে সাহায্য করাই শ্রেয়। (Rashifal)

মীন : নিজের স্বাস্থ্য ও ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন, এতে সামগ্রিক উন্নতি হবে। অর্থনৈতিক দিকেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যেকোনও কাজে আজ পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। বন্ধুদের সঙ্গে কাটানো পুরনো ভালো মুহূর্ত মনে পড়তে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment