রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Palash Muchhal : ‘স্মৃতি’ এখন শুধুই স্মৃতি! বিয়ে ভাঙার ৫ মাস পর নতুন যাত্রা শুরু পলাশের

Palash Muchhal
---Advertisement---

স্মৃতি মন্ধানা তাঁর কাছে শুধুই ‘স্মৃতি’। সেই স্মৃতি সরিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরছেন পলাশ মুচ্ছল (Palash Muchhal)। ছবি পরিচালনা দিয়ে আবার পেশা জীবনে ফিরলেন। ‘সাই বাবা’-কে নিয়ে ‘তেরা সাই’ সিনেমা তৈরির কথা ঘোষণা করেছেন। মূল চরিত্রে অভিনয় করবেন বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় মিশ্র। ভিন্ন স্বাদের চরিত্রে সঞ্জয়ের অভিনয় পর্দায় উপভোগ করেন দর্শক। এবার ‘সাই বাবা’-র আশীর্বাদ নিয়ে নতুন জার্নির প্রস্তুতি শুরু করবেন সঞ্জয়।

পলাশ মুচ্ছল সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে শিরডিতে সাই বাবার মন্দিরে আশীর্বাদ নিচ্ছেন পরিচালক-অভিনেতা। সঙ্গে ছিলেন শিরডির শ্রী সাই বাবা সংস্থার ট্রাস্টের ডেপুটে চিফ এক্সিকিউটিভ অফিসার ভ্রিমরাজ দরাদে। সাই বাবার বেশে সঞ্জয় মিশ্রের মনোক্রম লুকের সঙ্গে ‘তেরা সাই’-এর পোস্টার শেয়ার করেছেন পলাশ মুচ্ছল। সঞ্জয় মিশ্রও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নতুন ছবির পোস্টার। চলতি বছরের শেষেই পলাশের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পাবে ‘তেরা সাই’।

২০২৫-এর শেষে চারহাত এক হওয়ার কথা ছিল স্মৃতি-পলাশের। বিয়ের সকালে গায়েহলুদ সারা। বিকেলে বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর পরেই পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। দীর্ঘ জলঘোলার পরে সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি।

সমাজমাধ্যমে, সংবাদমাধ্যমে প্রায় একঘরে হয়ে পড়েন পরিচালক-সুরকার। একের পর এক মহিলার নাম উঠে আসে জল্পনায়। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ বিবৃতি দিয়ে স্মৃতি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে বহু রটনা চলছে। আমি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করি। তাই জানিয়ে দিতে চাই, আমার বিয়ে আপাতত বাতিল।’ সে সময়ে বেশ কিছু দিন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পলাশ। কাজের কথা প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় পলাশ (Palash Muchhal)।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment