---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee Nomination: শঙ্খ-উলুধ্বনিতে স্বাগত, মিছিল করে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের

April 8, 2026 12:42 PM
Mamata Banerjee Nomination
---Advertisement---

এবারের বিধানসভা ভোটে হটস্পট ভবানীপুর। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বুধবার এই কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন তিনি। নিজের বাসভবন থেকে আলিপুরে সার্ভে বিল্ডিং পর্যন্ত হেঁটে মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন মমতা।

আসন্ন বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র ভবানীপুর। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই দ্বিমুখী লড়াইকে কেন্দ্র করেই এবার লাইম লাইটে ভবানীপুর কেন্দ্র। কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ আলিপুর সার্ভে বিল্ডিয়ে গিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee Nomination)

বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং এর উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদযাত্রায় পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়সহ দলের কর্মী সমর্থকরা। এদিন রাস্তার দু’ধারে মুখ্যমন্ত্রীকে দেখতে সাধারণ জনতা ভিড় জমিয়েছিলেন। রাস্তার ধারে ভিড়ে থাকা মহিলারা শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছিলেন। পুলিশ গার্ডরেল দিয়ে রাস্তার একাংশ ঘিরে রেখেছিল। সেই পথ দিয়ে জনগণের উদ্দেশে হাত নাড়তে নাড়তে সার্ভে বিল্ডিয়ে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Nomination 1

এরপর ১১টা ২০ নাগাদ সার্ভে বিল্ডিং থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমে ভবানীপুরের মানুষদের উদ্দেশ্যে তাঁর কৃতজ্ঞতা এবং প্রণাম জানান। তিনি বলেন, “আমি ছোট থেকে এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। এই জায়গাই আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ। আমার নমস্কার।” (Mamata Banerjee Nomination)

এরপরই SIR নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নাম পরে তালিকায় তুললেও লাভ কী, যদি ভোট দেওয়ার সুযোগই না থাকে।”

Iran-US War: পাকিস্তান ঢাল, শর্ত দিয়ে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ভোটের আবহে এখন প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার অনুষ্ঠানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তাঁর কর্মসূচি রয়েছে। তাই সকালে মনোনয়ন জমা দিয়ে ভবানীপুরের মানুষদের উদ্দেশে বক্তব্য রেখে আবার হেঁটেই তিনি বাড়ি ফিরে যান।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Mamata Banerjee Nomination: শঙ্খ-উলুধ্বনিতে স্বাগত, মিছিল করে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের”

Leave a Comment