---Advertisement---
lifezone nursing home

Anant Ambani Birthday: দুস্থদের জন্য খাবার-রেশন, অনন্ত আম্বানির জন্মদিনে বিশেষ উদ্যোগ

April 9, 2026 1:31 PM
Anant Ambani Birthday
---Advertisement---

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির জন্মদিন (Anant Ambani Birthday)। আগামী ১০ এপ্রিল তিনি ৩১ বছর পূর্ণ করবেন। অনন্তের জন্মদিন উপলক্ষ্যে আম্বানি পরিবারের তরফে গোটা মুম্বই জুড়ে নেওয়া হয়েছে একাধিক সমাজসেবামূলক উদ্যোগ। এদিন অনন্ত সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্ন সেবার আয়োজন করা হয়। ৮ এবং ৯ এপ্রিল, বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত দ্য রামেশ্বরম ক্যাফেতে একটি অন্ন সেবার আয়োজন করা হয়েছে। এখানে শিশু থেকে শুরু করে বহু দিনমজুর, শ্রমিক, ডেলিভারি বয়, গাড়ির চালক এমনকি ফুটপাতবাসীদের কাছেও এই রামেশ্বরম ক্যাফের এই গরম খবার পৌঁছে যায়।

অনন্ত সেবা ফাউন্ডেশনের ( (Anant Ambani Birthday) তরফে বলা হয়েছে, এই নির্ধারিত সময়ে যেই আসুন না কেন, ক্ষুধার্ত ব্যক্তিকে ফেরানো যাবে না। তাঁদের সকলকে খাবার পরিবেশন করতে হবে। অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষ্যে এই সপ্তাহটিকে “সম্মান সপ্তাহ” অভিযানের হিসাবে ধরা হচ্ছে। এছাড়াও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় দুস্থ মানুষকে বিনামূল্যে এই সংস্থা রেশন বিতরণ করতে উদ্যোগী হয়েছে।

অনন্তের জন্মদিন উপলক্ষ্যে বেঙ্গালুরুতে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী মন্দির ও আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান চলে। অন্যদিকে অনন্তের জন্মদিনের আগেই GSIF-কে আর্থিক সহায়তা করার এই সিদ্ধান্ত নিয়েছে আম্বানি পরিবার। একটি প্রেস বিজ্ঞপ্তিতে Ganga Spine Injury Foundation (GSIF)জানিয়েছে, “অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষ্যে দেওয়া এই অনুদান আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের জন্য বড় সহায়তা করবে। এর আওতায়, ৫০ দিন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন।”

এছাড়াও স্বাস্থ্যের ক্ষেত্রে, যারা চিকিৎসা করতে পারছেন না তাঁরা পাবেন আরও অনেক পরিষেবা, যার মধ্যে রয়েছে চিকিৎসা, ফিজিওথেরাপি, অ্যাকুপেশনাল থেরাপি, চলাফেরা ও হুইলচেয়ার ব্যবহারের প্রশিক্ষণ, ব্লাডার ও বাওয়েল ম্যানেজমেন্ট, মানসিক কাউন্সেলিং, পুষ্টিগত সহায়তা, এবং পেশাগত ও কার্যকরী পুনর্বাসন। এই কর্মসূচির লক্ষ্য হলো রোগীদের স্বনির্ভর করে তোলা, তাদের কাজে ফিরতে সাহায্য করা এবং সম্মানের সঙ্গে সমাজে পুনরায় অন্তর্ভুক্ত হতে সক্ষম করা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Anant Ambani Birthday: দুস্থদের জন্য খাবার-রেশন, অনন্ত আম্বানির জন্মদিনে বিশেষ উদ্যোগ”

Leave a Comment