সোনা কিনবেন বলে অপেক্ষায় ছিলেন? আপনার জন্য কিছুটা স্বস্তির খবর। কলকাতার বাজারে টানা তৃতীয় দিন কমল (Gold Price) সোনার দাম। বুধবার, ২ সেপ্টেম্বর কলকাতায় হলমার্ক ২২ ক্যারেট সোনার গয়নার দাম ১০ গ্রামে কমেছে ₹২,০০০। বিশ্ববাজারেও তিন সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নস্তরে নেমেছে এই হলুদ ধাতুর দাম।
Gold Price: কলকাতায় আজ সোনার দাম
বুধবার কলকাতায় হলমার্ক ৯১৬/২২ ক্যারেট সোনার গয়নার দাম প্রতি গ্রাম ₹১৪,৬৫০, ১০ গ্রামে ₹১,৪৬,৫০০। গতকাল, ১ সেপ্টেম্বর, ১০ গ্রামের দাম ছিল ₹১,৪৮,৫০০। অর্থাৎ একদিনে ১.৩৫ শতাংশ বা ₹২,০০০ কমেছে।
খুচরো পাকা ৯৯৫০/২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১৫,৪১৫ এবং ১০ গ্রামে ₹১,৫৪,১৫০। মঙ্গলবার ১০ গ্রামের দাম ছিল ₹১,৫৬,২০০। পাকা সোনার বাটের দাম প্রতি গ্রাম ₹১৫,৩৪০ এবং ১০ গ্রামে ₹১,৫৩,৪০০। আগের দিন তা ছিল ₹১,৫৫,৪৫০।
কেন কমছে সোনার দাম?
বিশ্ববাজারে (Gold Price) সোনার দামে চাপ তৈরির অন্যতম কারণ পশ্চিম এশিয়ার নতুন করে উত্তেজনা। মঙ্গলবার আমেরিকা ইরানের বিরুদ্ধে একাধিক বিমান হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সেটি ওই অঞ্চলে সবচেয়ে বড় উত্তেজনা।
এর জেরে তেলের দাম টানা তৃতীয় সেশনে বেড়েছে। তেলের দাম বাড়ায় মূল্যবৃদ্ধির আশঙ্কাও বেড়েছে। একই সঙ্গে আমেরিকান ট্রেজারি বন্ডের ইয়েল্ডও বেড়েছে। ফলে আমেরিকা ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এই আশঙ্কা জোরালো হয়েছে। সাধারণত সুদের হার ও বন্ডের ইয়েল্ড বাড়লে সুদ না-দেওয়ায় সোনার আকর্ষণ কমে যায়। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে (Gold Price) সোনার দাম কমেছে বলে বিশেষজ্ঞদের মত।
Gold Price: কী কী কারণে সোনার দাম বদলায়?
জোগান-চাহিদা, ব্যাঙ্কের সুদের হার, মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি—সবই সোনার দামকে প্রভাবিত করে। দেশের বিভিন্ন শহরের খুচরো বাজারেও ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে সামান্য পতন হয়েছে।
‘Rich Dad Poor Dad’ লেখক রবার্ট কিয়োসাকির ঘাড়ে ১১ হাজার কোটির ঋণ, কীভাবে এত ধার করলেন?












1 thought on “টানা তিনদিন কমল সোনার দাম, হঠাৎ কেন সস্তা হলো হলুদ ধাতু?”