টেলিকম জগত থেকে এবার সোজা আইসক্রিম শিল্পে প্রবেশ করলেন শিল্পপতি মুকেশ আম্বানি। “বম্বে ক্রিমারি” নাম নিয়ে এবার আইসক্রিমের বাজারে পা রাখল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। মাত্র ১০ টাকা থেকে শুরু করে কাপ, কোন এবং স্টিকের আইসক্রিম সবই পাবেন (reliance bombay creamery ice cream)।
সংস্থা জানিয়েছে, “বম্বে ক্রিমারিতে আসল দুগ্ধ ক্রিম ব্যবহার করা হয়েছে। স্বাদে কোনও ছাড় নেই। কোন, কাপ, টাব, বার, স্টিক সব আকারে পাওয়া যাবে, আপাতত এটি পশ্চিম ভারতে পাওয়া যাচ্ছে। শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে বোম্বে ক্রিমারি।” রিলায়েন্সের এই পদক্ষেপ আইসক্রিমের বাজারে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করতে পারে। আমূল, মাদার ডেয়ারি, কোয়ালিটি ওয়ালস, ভাদিলাল, অরুণের মতো প্রতিষ্ঠিত আইসক্রিম কোম্পানি ইতিমধ্যে বাজারে আছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করা হচ্ছে (reliance bombay creamery ice cream)।
কী বলছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড?
সংস্থার ডিরেক্টর টি কৃষ্ণকুমার জানিয়েছেন, খাঁটি দুগ্ধজাত উপাদানের ওপর ভিত্তি করেই এই ব্র্যান্ডটিকে গড়ে তুলতে চায় তারা। তিনি বলেন, “আমরা একটি সাধারণ ধারণার ওপর ভিত্তি করে ‘বম্বে ক্রিমারি’ (Bombay Creamery) গড়ে তুলেছি। দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কোনও শর্টকাট নয়। খাঁটি আইসক্রিমের প্রকৃত স্বাদে কম্প্রোমাইজও নয়। এর দামও কম রাখা হয়েছে।”
প্রথমে খুচরো ব্যবসায়ীদের দিকে জোর দিচ্ছে রিলায়েন্স। আইসক্রিমের বাজার কয়েক হাজার কোটি টাকার। গরমকাল ও উৎসব মরশুমে চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। আইসক্রিম এমন একটি পণ্য যা প্রতিটি ভারতীয় পরিবারের বাজেটের মধ্যে। ফলে সেই সুযোগ ছাড়তে চাইছে না রিলায়েন্স।












