রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ভারতীয়রা খুব ভালো অভিনেতা’, Policy Shift-এর পর মন্তব্য আমেরিকার

Published on: March 7, 2026
---Advertisement---

আমেরিকার সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতার অন্যতম শর্ত ছিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা যাবে না। ট্রাম্পের সন্দেহ, তেল বিক্রির অর্থ ইউক্রেনের যুদ্ধে কাজে লাগাচ্ছে। কিন্তু সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্টের এই নির্দেশ, পশ্চিম এশিয়া জুড়ে তৈরি হওয়া অনিশ্চয়তা সেই শর্তকেই যেন অপ্রয়োজনীয় করে তুলেছে। কিছু দিনের মধ্যেই বদলে গিয়েছে ‘গ্লোবাল অর্ডার’। রুশ তেল বিমুখী মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে চাহিদা মেটাতে সেই রুশ তেল এখন ভরসা। এবার নিজেদের নীতি বদলে ভারতকে রুশ তেল কেনার অনুমতি দিয়েছে আমেরিকা। (Policy Shift)

অনুমতির পরও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বন্ধু দেশ ভারতকে বিঁধতে ছাড়ছে না আমেরিকা। ‘ভারতীয়রা খুব ভালো অভিনেতা’— রাশিয়ান তেল ছাড়ের পর মন্তব্য মার্কিন ট্রেজারি সেক্রেটারির। (Policy Shift)

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, তারা বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল করার জন্য অতিরিক্ত রাশিয়ান অপরিশোধিত তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুক্রবার ঘোষণা করেছেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি বাজার সরবরাহের চাপের সম্মুখীন হওয়ায় ওয়াশিংটন ভারতকে রাশিয়ার তেল কিনতে অনুমতি দেওয়ার জন্য ৩০ দিনের অস্থায়ী ছাড় দিয়েছে। (Policy Shift)

তিনি আরও বলেন, “ভারতীয়রা খুব ভালো ভূমিকা পালন করেছে। বিশ্বজুড়ে তেলের অস্থায়ী ঘাটতি কমাতে রাশিয়ার তেল নেওয়ার অনুমতি দিয়েছি। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারি।” ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একথা বলেছেন। (Policy Shift)

তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে জাহাজে আটকে আছে রাশিয়ার কোটি কোটি ব্যারেল তেল। ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর অনুমতি দিলে দ্রুত বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধি পেতে পারে। (Policy Shift)

তার কথায়, “অনুমোদন বাতিল করে ট্রেজারি সরবরাহ তৈরি করতে পারে। এবং আমরা এইটির দিকে নজর রাখছি। এই সংঘাতের সময় বাজারে স্বস্তি আনার জন্য আমরা পদক্ষেপ ঘোষণার ধারাবাহিকতা বজায় রাখব।” মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সেই ঘোষণা করে বলেছিলেন, “তবে আমাদের একটি শর্ত রয়েছে— এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।” (Policy Shift)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment