বিমানের টিকিট কাটার আগে এবার পকেটের হিসাবটা একটু ভালো করে দেখে নিতে হতে পারে। কারণ, ফের বাড়ল বিমান জ্বালানি বা ATF-এর দাম। মঙ্গলবার এক ধাক্কায় বাড়ানো হয়েছে লিটার পিছু ₹৬.২৮। নতুন দাম হয়েছে ₹১২১.২৮। পরপর দু’মাস জ্বালানির দাম বাড়ায় এবার বিমান ভাড়া বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।(ATF Price Hike)
বিমান সংস্থার খরচে বড় ধাক্কা
ATF-এর দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়বে বিমান সংস্থাগুলির উপর। কারণ, একটি বিমান সংস্থার মোট পরিচালন খরচের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত যায় জ্বালানিতে। ফলে জ্বালানির দাম পরপর বাড়লে সেই অতিরিক্ত খরচের প্রভাব বিমান ভাড়াতেও পড়তে পারে। তবে ভাড়া কতটা বাড়বে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট বিমান সংস্থার সিদ্ধান্ত এবং অন্যান্য খরচের উপর। (ATF Price Hike)
ATF-এর দাম প্রতি মাসের প্রথম দিনে আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের ভিত্তিতে সংশোধন করা হয়। রাজ্যভেদে VAT-এর মতো স্থানীয় করের কারণে জ্বালানির দামেও পার্থক্য থাকে। (ATF Price Hike)
বাড়ল বাণিজ্যিক LPG-এর দামও
শুধু বিমান জ্বালানি নয়, মঙ্গলবার দাম বাড়ল বাণিজ্যিক LPG-এরও। ১৯ কেজির সিলিন্ডারে ₹৯.৫০ বেড়ে নতুন দাম হয়েছে ₹২,৭৪৭.৫০। হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই LPG ব্যবহার করা হয়। ৫ কেজির বাজারদরের LPG সিলিন্ডারের দামও ₹৭৬২ থেকে বেড়ে হয়েছে ₹৭৬৪। (ATF Price Hike)
এর আগে জুলাই ও অগস্টে বাণিজ্যিক LPG-এর দাম কমেছিল। ১ জুলাই ₹১৮৩.৫০ এবং ১ অগস্ট ₹১৯২ কমানো হয়েছিল। তার আগে পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় জুনে ১৯ কেজির সিলিন্ডারের দাম ₹৩,১১৩.৫০-এ পৌঁছেছিল। ফেব্রুয়ারিতে সেই দাম ছিল ₹১,৭৪০.৫০। (ATF Price Hike)
তবে গৃহস্থের রান্নার LPG-এর দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন :- ইরানের বাজারে ভারতের চাল, মার্কিন নিষেধাজ্ঞাতেও বাণিজ্য চালু রাখার আশা












1 thought on “পরপর দু’মাস বিমানের জ্বালানির দাম বৃদ্ধি, এবার কি বাড়বে টিকিটের দাম?”