রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর রাত-বিরেতে ফোন নয়, ঋণ আদায়ে কড়া RBI, EMI বকেয়া থাকলেও মানতে হবে নতুন নিয়ম

Published on: August 7, 2026
RBI Loan Guidelines
---Advertisement---

EMI দিতে দেরি হলেই আর ইচ্ছেমতো ফোন করে চাপ দিতে পারবেন না ব্যাঙ্ক বা ঋণ আদায়কারী সংস্থার কর্মীরা। ঋণগ্রহীতাদের হয়রানি বন্ধ করতে ঋণ আদায়ের নিয়ম আরও কড়া করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নিয়মে কখন ফোন করা যাবে, কীভাবে কথা বলতে হবে, গ্রাহকের বাড়িতে যাওয়ার আগে কী কী করতে হবে—সবকিছুরই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

RBI Loan Guidelines: রাত ৭টার পর বা সকাল ৮টার আগে ফোন নয়

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণভাবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই ঋণগ্রহীতার সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন ব্যাঙ্ক ও রিকভারি এজেন্টরা। এর বাইরে ঋণগ্রহীতা নিজে অনুমতি দিলে তবেই যোগাযোগ করা যাবে।

শুধু তাই নয়, পরিবারের কারও মৃত্যু, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি বা বিয়ের মতো সংবেদনশীল সময়েও অযথা চাপ দেওয়া যাবে না। অশালীন ভাষা প্রয়োগ, ভয় দেখানো, হুমকি দেওয়া, বারবার ফোন করা বা পরিবার, সম্পত্তি ও সম্মান নিয়ে ভয় দেখানো আর নয়। সোশ্যাল মিডিয়ায় ঋণগ্রহীতার ছবি, ভিডিয়ো বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে অপমান করাও যাবে না।

বাড়িতে যাওয়ার আগেও দিতে হবে খবর

রিকভারি এজেন্টকে গ্রাহকের প্রথমবার বাড়ি বা অন্য কোনও জায়গায় গিয়ে দেখা করতে হলে অন্তত এক দিন আগে ঋণগ্রহীতাকে জানাতে হবে। এজেন্টের পরিচয়, সংস্থার নাম এবং ব্যাঙ্কের অভিযোগ জানানোর আধিকারিকের তথ্যও দিতে হবে।

বাড়িতে গিয়ে টাকা দাবি করলেই হবে না। এজেন্টের কাছে পরিচয়পত্র, অনুমতিপত্র এবং প্রয়োজনীয় নোটিস থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে ব্যাঙ্ককে রিকভারি এজেন্টদের ফোনে কী কথা হচ্ছে, কখন এবং কতবার ফোন করা হচ্ছে—তার রেকর্ড রাখতে হবে। এই তথ্য সাধারণত অন্তত ছয় মাস সংরক্ষণ করতে হবে।

EMI বাকি থাকলেই ফোন লক? রয়েছে কড়া শর্ত

নতুন নিয়মে ঋণ নিয়ে কেনা স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের মতো ডিভাইস দূর থেকে সাময়িকভাবে বন্ধ করার ব্যবস্থাকেও নিয়মের আওতায় এনেছে RBI। তবে সাধারণ ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এমনটা করা যাবে না। ডিভাইস কেনার জন্য নেওয়া নির্দিষ্ট ঋণ হতে হবে।

১৫ অগস্টের মধ্যে বন্ধ হবে গ্যাসের সংযোগ, ঘরে বসেই করুন e-KYC, রইল স্টেপ-বাই-স্টেপ গাইড

এবার থেকে EMI বাকি পড়লেই সঙ্গে সঙ্গে ফোন লক করা যাবে না। অন্তত ৩০ দিন ঋণ বকেয়া থাকার পর কিছু সীমাবদ্ধতা দেওয়া যেতে পারে। পুরোপুরি ডিভাইস ব্যবহারে বাধা দেওয়া যাবে ৬০ দিন পর হলে তবেই, তার আগে নয়। তবুও জরুরি যোগাযোগ, ইনকামিং কল, SMS এবং কাজের প্রয়োজনীয় পরিষেবা চালু রাখতে হবে। গ্রাহকের ব্যক্তিগত ছবি, ভিডিয়ো, কনট্যাক্ট, কল রেকর্ড বা লোকেশন হিস্ট্রিতে নজর দিতে পারবে না ঋণদাতা। (RBI Loan Guidelines)

বকেয়া মিটিয়ে দিলে সাধারণত এক ঘণ্টার মধ্যে ডিভাইসের পরিষেবা পুনরায় ফিরিয়ে দিতে হবে। দেরি হলে প্রতি ঘণ্টায় ২৫০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে।

সব মিলিয়ে, ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে এবার বেশ কিছুটা নমনীয় হতে চাইছে RBI। EMI দিতে দেরি হলেই এবার গ্রাহকের সঙ্গে যেমন খুশি তেমন দুর্ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট গাইডলাইন মেনেই ব্যাঙ্ক ও রিকভারি এজেন্টদের কাজ করতে হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

3 thoughts on “আর রাত-বিরেতে ফোন নয়, ঋণ আদায়ে কড়া RBI, EMI বকেয়া থাকলেও মানতে হবে নতুন নিয়ম”

  1. The mobile app works perfectly on my device and the game library keeps growing every month. I really appreciate how quick the verification process is and how fair the odds feel. A refreshing option in a crowded market. 777inapk

  2. I switched to this app last month and I am seriously impressed with the upgrade. The betting slip works flawlessly and I get instant notifications when my matches go live. The welcome package actually matches what they advertise and there are no hidden catches. I will definitely keep using it for my weekly entertainment. 4999betapp

  3. What an amazing place to relax and test my luck after a long day. I love how fast the withdrawals are and how friendly the support team always is whenever I have a question. The game selection keeps me entertained for hours without any lag or confusing menus. It really feels like a community where players are treated with respect and care. bd6l666

Comments are closed.