প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Died)। রবিবার, ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন পূর্ব মেদিনীপুরের দিঘায়। শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন ওডিশার তালসারিতে। একটি সিনের শ্যুটের জন্য বোটে উঠেছিলেন তাঁরা। সেই বোট উল্টে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৪৩ বছর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।”
আর্টিস্ট ফোরামের তরফ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিংয়ের মাঝে রাহুল বোটে চাপেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন তাঁকে উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।

২০০০ সালে ‘চাকা’ ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন রাহুল। পরবর্তীতে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ২০১০ সালে। তাদের একমাত্র ছেলে সহজ। ছেলের নামেই সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্ট চ্যানেল খুলেছিলেন তিনি, নাম ‘সহজ কথা’।
শুধু বড়পর্দায় নয় একই সঙ্গে তাল মিলিয়ে থিয়েটার এবং ছোট পর্দায়ও নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছিলেন রাহুল। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া টলিউড জুড়ে।













2 thoughts on “Rahul Arunoday Banerjee: শ্যুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের”