---Advertisement---
lifezone nursing home

Alakh Pandey: বস্তি থেকে উদ্যোগপতি, রূপকথার গল্প লিখছেন Physics Wallah-র অলখ পাণ্ডে

March 8, 2026 5:34 PM
Alakh Pandey
---Advertisement---

সংগ্রামের মাটিতে দাঁড়িয়েই কখনও কখনও জন্ম নেয় অনুপ্রেরণার গল্প। রূঢ় বাস্তবতা এগিয়ে নিয়ে সুদৃঢ় উজ্জ্বল আগামীর পথে। ভারতের শিক্ষাক্ষেত্রে এমনই উজ্জ্বল একটি নাম অলখ পাণ্ডে (Alakh Pandey)। একসময় বস্তির ছোট্ট ভাড়া বাড়িতে বেড়ে ওঠা সেই তরুণ আজ হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্নের সঙ্গী। জীবনের কঠিন বাস্তবতাই তাকে শিখিয়েছে লড়াই করতে। আর সেই লড়াইয়ের পথ ধরেই তৈরি হয়েছে শিক্ষার নতুন দিগন্ত ফিজিক্সওয়ালা (Physics Wallah)।

সম্প্রতি জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে উপস্থিত হয়ে নিজের শৈশবের সংগ্রামের কথা অকপটে শোনান অলখ পাণ্ডে। স্মৃতি রোমন্থন করে তিনি জানান, ক্লাস সিক্সে পড়ার সময়ই তাঁর পরিবারকে বাড়ি বিক্রি করতে হয়েছিল। এরপর তারা উঠে যান বস্তির এক ছোট্ট ভাড়া বাড়িতে। যেখানে মাসিক ভাড়া ছিল ১,১০০ টাকা।

Alakh Pandey

সেই দুঃসময়ের কথা বলতে গিয়ে অলখ বলেন, ‘আমি IIT-র মতো বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে বাড়িতে কাজের লোক নেই, অর্থ নেই। তাই অষ্টম শ্রেণি থেকেই আমি টিউশন পড়ানো শুরু করি। শিক্ষকতা আমার স্বপ্ন ছিল না। এক প্রকার পরিস্থিতির কারণে বাধ্যহয়েই এইটা বেছে নিয়েছিলাম।’

তিনি আরও জানান, দারিদ্র্যতা মানুষকে বাস্তব চেনায়। সঙ্গে খুব দ্রুত বড়ও করে দেয়। একজন দরিদ্র মানুষের জীবনে শখ বা প্যাশন বিলাসিতা। তখন শুধু একটা কথাই মাথায় ছিল। কাজ করতে হবে, উপার্জন করতে হবে। স্বপ্ন ছিল IIT-তে পড়ার। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি যেতে পারেননি। পরে কলেজ শেষ করার পর তিনি পদার্থবিদ্যা শেখার জন্য রাজস্থানের কোটায় যান এবং স্বনামধন্য শিক্ষক এনভি স্যারের পড়ানোর ভিডিয়ো সংগ্রহ করার চেষ্টা করেন।

সেই স্মৃতি মনে করে তিনি জানান, আসল ভিডিয়োগুলোর দাম ছিল প্রায় ৮০ হাজার টাকা। যা ছিল তাঁর সাধ্যের অনেক বাইরে। শেষমেশ কোটা শহরের এক স্টেশনারি দোকান থেকে পেনড্রাইভে পাইরেটেড কপি মাত্র ৪ হাজার টাকায় সংগ্রহ করেন। সেই ভিডিয়োই ছিল তাঁর শেখার বড় হাতিয়ার।

এই অভিজ্ঞতাই পরবর্তীকালে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পড়াশোনার সময় তিনি উপলব্ধ করেন, অর্থের অভাবে যেন কোনও ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। সেই ভাবনা থেকেই তিনি ইউটিউবে শিক্ষামূলক ভিডিয়ো বানানো শুরু করেন। বিনামূল্যে যাতে প্রত্যেকে শিখতে পারে সেটাই ছিল লক্ষ্য। এর পর ইউটিউবে জনপ্রিয়তা অর্জনের পর তিনি অনলাইনে শুরু করেন ফিজিক্স ওয়ালা (Physics Wallah)। যা আজ দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে সুলভ শিক্ষার প্রতীক।

নেটফ্লিক্সও তাঁর সংগ্রামের গল্প তুলে ধরেছে। মধ্যবিত্ত ছাত্রজীবনের স্বপ্ন, সংকট এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প নিয়েই নতুন ওয়েব সিরিজ হ্যালো বাচ্চো (Hello Bacchon) নিয়ে হাজির হচ্ছে The Viral Fever বা TVF। এই শুক্রবার বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এ প্রিমিয়ার হতে চলেছে সিরিজটি।

পরিচালনায় রয়েছেন প্রতীশ মেহতা। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিনীত কুমার সিং। গল্পের অনুপ্রেরণা এসেছে আলখ পান্ডের বাস্তব জীবন থেকে। যেখানে দারিদ্র্য, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি অটল বিশ্বাস একসূত্রে গাঁথা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment