[ছবি:এক্স]
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ (Amir Khan) আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত আমিরের বাসভবনেই অনুষ্ঠিত হবে এই ব্যক্তিগত অনুষ্ঠান। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার (Amir Khan) তৃতীয় বিয়ে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, ৫ জুলাই দিনের প্রথমার্ধেই (Amir Khan) আমির খানের বাড়িতে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হবে। অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত রাখার পরিকল্পনা করেছেন এই তারকা জুটি। জানা গিয়েছে, অতিথি তালিকায় থাকছেন প্রায় ১৫০ জন। এছাড়াও বিদেশ থেকে আসা কয়েকজন আত্মীয়ও এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
এই বিয়ের অন্যতম আকর্ষণ হতে চলেছে আমির ও গৌরীর সন্তানদের অংশগ্রহণ। সূত্রের দাবি, তাঁদের পূর্ববর্তী সম্পর্ক থেকে চার সন্তানই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কে এই গৌরী স্প্র্যাট? বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী সেখানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। তাঁর মা রিটা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি স্যালনের মালিক ছিলেন। গৌরীর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি মুম্বইয়ে একটি বিব্লান্ট (BBlunt) স্যালন পরিচালনা করেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর একটি সাত বছরের সন্তানও রয়েছে।
এর আগে ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে গোপনে বিয়ে করেছিলেন (Amir Khan) আমির খান। তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। ২০০২ সালে ১৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। এরপর ২০০৫ সালে ‘লগান’ ছবির সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও, বর্তমানে তাঁরা যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করছেন।
এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন আমির খান। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
‘ছোট বোন’ সানায়ে তাকাইচির হাতে সন্তুর, করতালি মোদির; ভারত-জাপান সম্পর্কে নতুন উষ্ণতার বার্তা












2 thoughts on “তৃতীয়বার সংসার পাতছেন আমির খান, ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে গৌরী স্প্র্যাটের সঙ্গে”