রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চতুর্থ দিনে বক্স অফিসে ঝড় তুলল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৭১ কোটি ছাড়ালো অক্ষয় কুমারের এই ছবি

Welcome To The Jungle Box Office
---Advertisement---

২৬ জুন মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome to the Jungle)। আর তার ৪ দিনের মাথায় বক্স অফিসে ৭১ কোটি ছাড়াল কমেডি ঘরানার এই ছবি। মুক্তির প্রথমদিন থেকেই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল অক্ষয় কুমার অভিনীত এই ছবি। অক্ষয় কুমার ছাড়াও পরিচিত মুখেদের পাশাপাশি এমন অনেকে রয়েছেন যাঁরা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উইকএন্ড শুরু হতেই দর্শকদের ভিড় আরও বাড়তে থাকে। শনিবার ছবিটি ২০ কোটি টাকার ব্যবসা করে। রবিবার প্রেক্ষাগৃহে প্রায় ৪০ শতাংশ অকুপ্যান্সির সঙ্গে ছবিটি ২৯.৭০ কোটি টাকার ব্যাপক আয় করে। সব মিলিয়ে প্রথম ৪ দিনে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৬৩.৭৫ কোটি টাকা। আর সেটাই সোমবার ছাড়াল ৭১ কোটি টাকায়। এদি প্রায় ৮ কোটি টাকা আয় করেছে ছবিটি (Welcome To The Jungle Box Office)।

৪দিনে বক্স অফিস কালেকশন
পেইড প্রিমিয়ার (বৃহস্পতিবার): ৩.৭৫ কোটি টাকা

প্রথম দিন (শুক্রবার): ১৫.২৫ কোটি টাকা

দ্বিতীয় দিন (শনিবার): ২০.০০ কোটি টাকা

তৃতীয় দিন (রবিবার): ২৯.৭০ কোটি টাকা

চতুর্থ দিন (সোমবার): ৮ কোটি টাকা

পরিচালক আহমেদ খান জানিয়েছেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ মোট ৩৪ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। যাঁদের মধ্যে ৩০ জনই পরিচিত মুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, সুনীল শেট্টি, রবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, জ্যাকি শ্রফ এবং শ্রেয়স তলপাড়ে। একসঙ্গে এতজন তারকাকে নিয়ে কাজ করা মোটেই সহজ ছিল না। সে কথাও স্বীকার করেছেন ছবি নির্মাতা আহমেদ খান। এই ছবির মোট বাজেট ২৫০ থেকে ৩০০ কোটি। সেই বাজেটকে কী ছাপিয়ে যাবে বক্স অফিস? সেটাই এখন দেখার।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment