এক সময় নিজেকেই ‘শেষ সুপারস্টার’ বলে দাবি করেছিলেন শাহরুখ খান। সেই মন্তব্য ঘিরে আবারও জোর চর্চা। এবার সরাসরি প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেতা (Annu Kapoor) অন্নু কাপুর। তাঁর মতে, জনপ্রিয়তা ধরে রাখা যতটা কঠিন, ততটাই কঠিন কয়েক দশক ধরে সমান প্রাসঙ্গিক থাকা। ২০৪৫ সালেও কি শাহরুখ একইভাবে প্রাসঙ্গিক থাকবেন? সেই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
Annu Kapoor: ‘শেষ সুপারস্টার’ তত্ত্বে আপত্তি
হিন্দি রাশ-কে দেওয়া সাক্ষাৎকারে (Annu Kapoor) অন্নু কাপুর বলেন, বহু বছর ধরেই সংবাদমাধ্যম একটি নির্দিষ্ট অভিনেতাকে ‘শেষ সুপারস্টার’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে। রাজেশ খান্নার সময়ও একই কথা বলা হয়েছিল। তবে তাঁর মতে, দীর্ঘ সময় ধরে যেভাবে অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন, সেই নজির খুব কম শিল্পীই গড়তে পেরেছেন।
‘২০৪৫ সালে কি সমান প্রাসঙ্গিক থাকবেন?’
শাহরুখের নাম না নিয়েই প্রবীণ অভিনেতা (Annu Kapoor) বলেন, “যাঁর কথা বলছেন, তিনি ১৯৯২ সালের দিকে অভিনয় শুরু করেছিলেন। অর্থাৎ প্রায় ৩৪ বছর হয়ে গেল। অমিতাভ বচ্চনের ৫৩ বছরের কেরিয়ারের সঙ্গে তুলনা করলে এখনও ১৯ বছর বাকি। আপনার কি মনে হয়, আরও ১৯ বছর পর, অর্থাৎ ২০৪৫ সালেও তিনি একইভাবে প্রাসঙ্গিক থাকবেন? আমার তা মনে হয় না।” যদিও তিনি যোগ করেন, “তবে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে শাহরুখ খান বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা।”
‘ডর’-এর স্মৃতি ও শাহরুখকে প্রশংসা
৯৫ সালের ‘ডর’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজের প্রসঙ্গে প্রথমে (Annu Kapoor) অন্নু কাপুর বলেন, তাঁদের একসঙ্গে কাজ করার কথা তাঁর মনে নেই। পরে মনে করিয়ে দিলে তিনি বলেন, “ও তখন একেবারেই নতুন ছিল। কী কথা হয়েছিল, তা মনে নেই। বরং ওকে জিজ্ঞেস করুন, ও আমার সঙ্গে কাজ করার কথা মনে রেখেছে কি না, আর আমার কাছ থেকে কিছু শিখেছিল কি না।”
তবে ব্যক্তিগত জীবনে শাহরুখের প্রশংসা করে (Annu Kapoor) অন্নু কাপুর বলেন, “আমি শুনেছি তিনি খুব ভালো বাবা, ভালো স্বামী এবং অসাধারণ ভাই। একজন মানুষ হিসেবে পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধই সবচেয়ে বড় পরিচয়। সুপারস্টার আসে-যায়, কিন্তু পরিবারের পাশে থাকা মানুষই সত্যিকারের বড়।”
কোথা থেকে শুরু বিতর্ক?
২০১৪ সালে অনুপম খেরের টক শো ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এ শাহরুখ খান বলেছিলেন, তিনিই ‘শেষ সুপারস্টার’। ডিজিটাল যুগে তারকাখ্যাতির সংজ্ঞা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মন্তব্য আজও নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
৪৩-এর জন্মদিনে ছেলে বিহানের প্রথম ঝলক, আবেগঘন পোস্টে মন জিতলেন ক্যাটরিনা












1 thought on “‘প্রাসঙ্গিক থাকবেন?’ শাহরুখ খানকে নিয়ে এ কী বললেন অন্নু কাপুর?”