রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেন ক্যামেরার সামনে হাসেন না শাহরুখ-পুত্র আরিয়ান?

Raghav Juyal
---Advertisement---

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে প্রকাশ্যে খুব কমই হাসতে দেখা যায়। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলেছে। এবার সেই জল্পনারই জবাব দিলেন আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা (Raghav Juyal) রাঘব জুয়াল।

Raghav Juyal: আরিয়ান খানকে নিয়ে অকপট ব্যাখ্যা

আরিয়ান খানের সংযত স্বভাব নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘব জুয়াল জানান, ক্যামেরার সামনে আরিয়ান ইচ্ছাকৃতভাবে হাসেন না, কারণ তিনি কোনও কৃত্রিম অভিনয় করতে চান না। (Raghav Juyal) রাঘবের কথায়, “ও ভান করতে চায় না। ও যেমন, তেমনই থাকতে চায়। ও অত্যন্ত সৃজনশীল, উদার মনের এবং ভীষণ ভালো মানুষ।”

(Raghav Juyal) রাঘব আরও জানান, ক্যামেরার বাইরের আরিয়ান সম্পূর্ণ আলাদা। বাড়িতে তিনি হাসি-ঠাট্টা করেন, মজা করেন এবং পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই সময় কাটান। তাই প্রকাশ্যে না হাসার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ বলেই মনে করেন রাঘব।

‘প্রাসঙ্গিক থাকবেন?’ শাহরুখ খানকে নিয়ে এ কী বললেন অন্নু কাপুর?

একই সাক্ষাৎকারে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাঘব। সম্প্রতি শেহনাজ তাঁর আসন্ন ছবির সমর্থনে পোস্ট করায় দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে (Raghav Juyal) রাঘব স্পষ্ট বলেন, “শেহনাজ আমার পরিবারের মতো। ‘ভাইজান’-এর শুটিংয়ের সময় থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা সবসময় একে অপরের পাশে থাকি, আর এই সম্পর্কটাই আমি ধরে রাখতে চাই।”

এর পাশাপাশি কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিয়োর প্রসঙ্গও ওঠে, যেখানে ভিড়ের মধ্যে শেহনাজকে রক্ষা করতে দেখা গিয়েছিল রাঘবকে। সেই ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, তাঁর বাবা-মা তাঁকে শিখিয়েছেন, কোনও নারী বিপদে পড়লে চুপ করে দাঁড়িয়ে থাকা নয়, বরং প্রয়োজনে তাঁকে রক্ষা করতে এগিয়ে যেতে হবে। বন্ধু, পরিবার বা সঙ্গে থাকা যে কোনও মহিলার নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত লড়াই করাই তাঁর স্বভাব বলেও জানান অভিনেতা (Raghav Juyal)।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “কেন ক্যামেরার সামনে হাসেন না শাহরুখ-পুত্র আরিয়ান?”

Leave a Comment