হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ‘Godzilla vs Kong’ এবং ‘Godzilla x Kong: The New Empire’ ছবিতে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা তরুণী অভিনেত্রী কেলি হটল (Kaylee Hottle) আর নেই। মাত্র ১৮ বছর বয়সেই মেরিল্যান্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
Actress Kaylee Hottle Died: অভিনেত্রীর বাবা জানান মৃত্যু সংবাদ
সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেলির বাবা জশুয়া হটলে একটি ফেসবুক লাইভে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজএর মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানান। তিনি বলেন, মেরিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় কেলির মৃত্যু হয়েছে। খবর পেয়েই তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে রওনা দেন মেয়ের দেহ নিয়ে আসার জন্য।
অভিনেত্রীর স্কুল কর্তৃপক্ষের বক্তব্য
কেলি ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’ এর ছাত্রী ছিলেন। স্কুল কর্তৃপক্ষও একটি বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের এক সিনিয়র ছাত্রী কেলি হটলে ফ্রেডেরিক, মেরিল্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী এবং সকল শুভাকাঙ্ক্ষীর পাশে রয়েছি। এখনও দুর্ঘটনা সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। তাই পরিবারের এই শোকের সময়কে সম্মান জানিয়ে কেউ অযথা কোনও জল্পনা বা গুজব ছড়াবেন না।”
We are devastated by the tragic passing of Kaylee Hottle. Through her unforgettable portrayal of Jia, Kaylee brought extraordinary heart, humanity, and light to Godzilla, Kong, and the Monsterverse. She was a cherished member of our film family, and her kindness, warmth, and… pic.twitter.com/bDb74lgmHn
— Legendary (@Legendary) July 21, 2026
উল্লেখ্য, কেলি ও তাঁর বাবা দু’জনেই শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। শুধু তাঁরাই নয় তাঁদের পরিবারের একাধিক প্রজন্ম ধরেই সবাই শ্রবণপ্রতিবন্ধী। তাই কেলি ছোটবেলা থেকেই তিনি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে সাবলীলভাবে কথা বলতেন এবং বধির সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে সবসময়ই গর্ববোধ করতেন।
কেলির অভিনয় জীবন
অভিনয়ে আসার আগে কেলি বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছিলেন। বিশেষ করে বধির সম্প্রদায়ের জন্য তৈরি ভিডিয়ো ইন্টারপ্রিটিং পরিষেবা Convo-র প্রচারমূলক বিজ্ঞাপনে তাঁর উপস্থিতি সকলের নজর কেড়েছিল। মাত্র ৯ বছর বয়সে, ২০১৭ সালে তাঁর অভিনয় জীবনের শুরু হয়েছিল। (Actress Kaylee Hottle Died)
এরপর ২০২১ সালে মুক্তি পাওয়া ‘Godzilla vs Kong’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয়ের সুযোগ পান কেলি। ছবির কাস্টিং ডিরেক্টর সারা হ্যালি ফিন একজন শ্রবণপ্রতিবন্ধী অভিনেত্রীরই খোঁজ করছিলেন, কারণ জিয়া চরিত্রটিও ছিল শ্রবণপ্রতিবন্ধী। ছবিতে জিয়া একজন শ্রবণপ্রতিবন্ধী অনাথ কিশোরী, যার সঙ্গে কং-এর এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই ছবিতেও কেলি কং-এর সঙ্গে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই যোগাযোগ করতেন, যা দর্শকদের কাছে চরিত্রটিকে আরও আবেগঘন করে তুলেছিল। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘Godzilla x Kong: The New Empire’-এও তিনি একই চরিত্রে অভিনয় করেন।
অল্প বয়সেই নিজের অভিনয় এবং বধির সম্প্রদায়ের প্রতিনিধিত্বের মাধ্যমে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন কেলি হটলে। তাঁর এই অকাল প্রয়াণে হলিউড-সহ তাঁর অনুরাগীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
কেন ক্যামেরার সামনে হাসেন না শাহরুখ-পুত্র আরিয়ান?













1 thought on “মাত্র ১৮ বছরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ‘গডজিলা ভার্সেস কং’- খ্যাত অভিনেত্রী কেলি হটলে”