রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সরিয়েছেন সেলিব্রিটি তকমা, স্বামীর সঙ্গে ভাগ করেন বাড়ির কাজ, কীভাবে সংসার সামলান শ্রেয়া?

Published on: September 8, 2026
---Advertisement---

চোখে পড়ছে এক তারকা দম্পতির অন্যরকম সংসার। বাইরে থেকে দু’জনের জীবনই ব্যস্ত। কিন্তু বাড়ির কাজ ভাগ করে নেন দু’জনেই। স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রশংসায় এমন কথাই জানালেন গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর কথায়, শিলাদিত্য নিজের বাসন নিজেই ধুয়ে নেন। রান্নাঘরও পরিষ্কার করেন। এমনকী, শ্রেয়া সেই কাজ করে দিলে তিনি নাকি বিরক্ত হন। (Shreya Ghoshal)

সম্প্রতি Hauterrfly-এর Youtube চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে কথা বলেন শ্রেয়া। তিনি বলেন, “আমি ভাগ্যবান। এই মানুষটাকে পেয়েছি।” তাঁর দাবি, শিলাদিত্য গোটা বাড়ির দায়িত্ব সামলান। দু’জনেরই কাজের সময় দীর্ঘ হওয়ায় তাঁরা সংসারের কাজও একসঙ্গে করেন। (Shreya Ghoshal)

মাসের পর মাস বাইরে থাকেন শ্রেয়া

শ্রেয়ার পেশার কারণে তাঁকে অনেক সময় মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হয়। তবে তা নিয়ে কখনও অভিযোগ করেননি শিলাদিত্য। শ্রেয়া জানান, সম্পর্কের শুরু থেকেই তাঁর স্বামী যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। কখনও তাঁকে জিজ্ঞাসা করেননি, কেন তিনি বাড়িতে নেই। দু’জনের সম্পর্কেও অহংকারের জায়গা নেই বলে জানান গায়িকা। (Shreya Ghoshal)

৫০০-৭০০ কোটি টাকার সম্পত্তি?

শিলাদিত্য বর্তমানে Truecaller for Business-এর Global Head। ২০২২ সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন। এর আগে CleverTap-এ কাজ করেছেন তিনি। Hipcask নামে একটি ফুড ও বেভারেজ প্রযুক্তি সংস্থা এবং Pointshelf নামে একটি পেমেন্ট প্ল্যাটফর্মেরও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। Planify-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালে শিলাদিত্যের আনুমানিক সম্পত্তির পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি টাকা। অন্যদিকে Companies Market Cap-এর হিসাবে Truecaller-এর বাজারমূল্য প্রায় ৭৫০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭,০৮৬ কোটি টাকা। (Shreya Ghoshal)

২০১৫ সালে বিয়ে

শ্রেয়া ও শিলাদিত্য প্রায় ১০ বছর প্রেম করার পর ২০১৫ সালে বিয়ে করেন এবং শ্রেয়া জানান গোয়ায় এক বন্ধুর বিয়েতে শিলাদিত্য তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং আংটির মাপও আগে জেনে নিয়েছিলেন তিনি। ২০২১ সালের মে মাসে তাঁদের ছেলে দেবয়ান হয়। শ্রেয়ার কথায়, তাঁদের মধ্যে ঝগড়া খুব কম। শ্রেয়া স্পষ্ট বলেন এখন তাঁদের জীবনের কেন্দ্র হল ছেলে দেবয়ান। (Shreya Ghoshal)

আরও পড়ুন :- ‘কিং’-এর সেটে অভিষেক-রানি? ভাইরাল ছবির সত্যতা নিয়ে উঠল প্রশ্ন


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “সরিয়েছেন সেলিব্রিটি তকমা, স্বামীর সঙ্গে ভাগ করেন বাড়ির কাজ, কীভাবে সংসার সামলান শ্রেয়া?”

Leave a Comment