ততদিনে ইউটিউবার হিসেবে বেশ নাম ডাক হয়েছিল। ‘বিবি কি ভাইনস’ হয়ে উঠেছিল ইউটিউবে অন্যতম জনপ্রিয় চ্যানেল। নানা চরিত্রে ভুবন বামের অভিনয় মুগ্ধ হতেন দর্শকরা। কিন্তু মাত্র এক মাসের ব্যবধান। বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। সেই শোক কাটিয়ে উঠতে সময় লেগেছে বেশ কিছুদিন। তারপর আবার কাজে ফেরেন। তবে তাঁর বাড়িতে বন্ধ হয়ে যায় ‘বিবি কি ভাইনস’-এর শুটিং। কেন বন্ধ হয়েছিল? সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা ভুবন বাম (Bhuvan Bam)।
Bhuvan Bam: শুটিং বন্ধ নিয়ে কী বললেন ভুবন বাম?
একটি সাক্ষাৎকারে ভুবন জানান, ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল (Bhuvan Bam), কারণ সেটি তাঁকে তাঁর বাবা-মায়ের কথা এবং তাঁদের শূন্যতা ক্রমশ মনে করিয়ে দিত। তিনি বলেন, “অনেকে বলে, তুমি তো ইউটিউবকে ভুলেই গেছ। এমনটা হতেই পারে না। যে মাধ্যম আমাকে এই কেরিয়ারে এনেছে, যার সুবাদে আজ আমি আপনার সামনে বসে আছি এবং নিখিল আডবাণী স্যরের অধীনে কাজ করছি, তাকে আমি কেন ভুলব? এমন কিছু কি আদৌ ভোলা সম্ভব? আমি ওই চার দেওয়ালের গণ্ডির মধ্যে থাকতে চাই না। কারণ সেটা আমাকে বাড়ির কথা মনে করিয়ে দেয়।”
ভুবন আরও জানান, বাবা-মাকে হারানোর পর তাঁর গোটা জগৎ ওলটপালট হয়ে যায়। বাড়ি থেকে কাজ করে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন। সেই বাড়িতেই বাবা-মায়ের অনুপস্থিতি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তিনি আরও বলেন, ঘরের ভিতরে সময় কাটালে প্রায়ই তাঁর মন খারাপ হয়। যেহেতু তাঁর ‘বিবি কি ভাইনস’ (BB Ki Vines)-এর অধিকাংশ কনটেন্টের শুটিং ঘরের ভিতর হয়েছিল। তাই তিনি সেই সময়ে এই শুটিং বন্ধ করে দেন।
এরপর প্রাইম ভিডিয়ো সিরিজ ‘দ্য রেভোলিউশনারিস’-এ রোহিত সরাফ, গুরফতেহ পিরজাদা এবং প্রতিভা রান্তার পাশাপাশি ভুবন বামকেও দেখা যাবে। ১১ সেপ্টেম্বর থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।












1 thought on “আচমকা কেন বন্ধ করলেন ‘BB Ki Vines’-এর শুটিং? মুখ খুললেন ভুবন বাম”