[ছবি:এক্স]
(Food Delivery) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত আন্দোলনকারীদের জন্য প্রায় ১৪০০ কিলোমিটার দূরে বসে খাবারের ব্যবস্থা। এমনই মানবিকতার নজির গড়লেন মুম্বইয়ের বাসিন্দা অনুজ রাওয়াত। জোম্যাটোর মাধ্যমে আগে থেকেই খাবারের মূল্য পরিশোধ করে তিনি আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে খাবার পাঠান। বৃষ্টির মধ্যেই ডেলিভারি পার্টনারের সেই খাবার পৌঁছে দেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু প্রশংসার ঝড়।
Food Delivery: জোম্যাটোর মাধ্যমে পৌঁছল বিনামূল্যের খাবার
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেও জোম্যাটোর এক ডেলিভারি পার্টনার বড় একটি খাবারের প্যাকেট নিয়ে যন্তর মন্তরে পৌঁছেছেন। জানা যায়, মহারাষ্ট্রের মুম্বইয়ের বাসিন্দা অনুজ রাওয়াত অনলাইনে অর্ডার দিয়ে আগে থেকেই পুরো মূল্য পরিশোধ করেছিলেন। তাঁর নির্দেশ ছিল, (Food Delivery) খাবার যেন আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করা হয়। ফলে উপস্থিত কেউই খাবারের জন্য কোনও অর্থ দিতে হয়নি।
ডেঙ্গুর বিরুদ্ধে বড় স্বস্তি, ভারতে অনুমোদন পেল জাপানের QDENGA টিকা
‘এটাই সেই ভারত, যাকে আমরা হারাতে চাই না’
This is the India we refuse to lose 🥹❤️
— Siddharth (@SidKeVichaar) July 21, 2026
People sitting miles away are ordering food through Zomato and Swiggy, asking delivery partners to feed hungry protesters at Jantar Mantar
That is the Idea of India 🇮🇳 pic.twitter.com/xu49GJNmJM
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়ে। (Food Delivery) একটি ভাইরাল পোস্টে লেখা হয়, “এটাই সেই ভারত, যাকে আমরা হারাতে চাই না। বহু দূরে বসেও মানুষ জোম্যাটো ও সুইগির মাধ্যমে খাবার অর্ডার করে যন্তর মন্তরের ক্ষুধার্ত আন্দোলনকারীদের কাছে পৌঁছে দিচ্ছেন। এটাই ভারতের প্রকৃত চেতনা।” এই বার্তাকে অনেকেই মানবিকতা ও জনসমর্থনের অনন্য উদাহরণ বলে উল্লেখ করেছেন।
নেটিজেনদের প্রশংসা, জোম্যাটোর কাছেও আবেদন
ঘটনার পর বহু নেটিজেন অনুজ রাওয়াতের (Food Delivery) উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন লেখেন, “তারপরও কেউ কেউ বলেন, এই আন্দোলনের পিছনে বিদেশি অর্থ রয়েছে। যিনি নিজের টাকায় এই খাবার পাঠিয়েছেন, তাঁকে স্যালুট।” আবার আরেকজন জোম্যাটোকে ট্যাগ করে মন্তব্য করেন, “জোম্যাটোরও কি এই উদ্যোগে এগিয়ে এসে বিশেষ ছাড় বা কোনও সাহায্যের ব্যবস্থা করা উচিত নয়?” অন্য একজনের প্রস্তাব, “জোম্যাটো ও সুইগি কি এমন একটি বিকল্প চালু করতে পারে না, যাতে সাধারণ মানুষ সরাসরি যন্তর মন্তরের আন্দোলনরত পড়ুয়াদের জন্য খাবারের খরচ বহন করতে পারেন?” অনেকেরই মত, এমন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষও দূরে থেকেও প্রয়োজনে পাশে দাঁড়াতে পারেন। (Food Delivery)
কেন ক্যামেরার সামনে হাসেন না শাহরুখ-পুত্র আরিয়ান?












1 thought on “আন্দোলনকারীদের জন্য খাবার পাঠিয়ে নজির, মুম্বইয়ের অনুজের”