[ছবি:এক্স]
মহাকাশের অতি ক্ষীণ রেডিও সংকেত ধরতে তৈরি বিশ্বের বৃহত্তম একক-ডিশ রেডিও টেলিস্কোপ (Sky Eye) ‘স্কাই আই’ (FAST) নতুন নজির গড়ল। চিনের এই ৫০০ মিটার ব্যাসের টেলিস্কোপ ইতিমধ্যেই ১,০০০-র বেশি নতুন পালসার আবিষ্কার করেছে, যা একই সময়ে বিশ্বের অন্যান্য সব বিদেশি টেলিস্কোপ মিলিয়ে পাওয়া পালসারের সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে।
Sky Eye: পাহাড়ের কোলেই বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ
চিনের গুইঝৌ প্রদেশের পিংতাং কাউন্টির একটি প্রাকৃতিক কার্স্ট গহ্বরে নির্মিত হয়েছে ফাইভ-হান্ড্রেড-মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ (FAST), যা (Sky Eye) ‘স্কাই আই’ নামে পরিচিত। চারপাশের পাহাড় মানবসৃষ্ট রেডিও তরঙ্গের বাধা কমিয়ে অত্যন্ত ক্ষীণ মহাজাগতিক সংকেত শনাক্ত করতে সাহায্য করে। ২০১৬ সালে নির্মাণ শেষ হওয়ার পর ২০২০ সালে এটি পূর্ণমাত্রায় চালু হয় এবং ২০২১ সাল থেকে আন্তর্জাতিক গবেষকদের জন্যও খুলে দেওয়া হয়।
পালসার কী?
পালসার বা ছন্দোনক্ষত্র হল অত্যন্ত ঘন ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্রযুক্ত একটি ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র, যা বিশাল কোনও নক্ষত্র বিস্ফোরণের পর সৃষ্টি হয় (সুপারনোভা)। মাত্র প্রায় ২০ কিলোমিটার ব্যাসের হলেও এর ভর সূর্যের সমান বা তারও বেশি হতে পারে। প্রতি সেকেন্ডে দ্রুত ঘোরার ফলে এটি নির্দিষ্ট ছন্দে তীব্র রেডিও ও অন্যান্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছড়ায়, যা পৃথিবী থেকে অনেকটা আলোর পালস এর মতো ধরা পড়ে। এই কারণেই এর নাম পালসার। বিজ্ঞানীদের কাছে পালসার এক একটি ‘মহাজাগতিক ঘড়ি’। এগুলির মাধ্যমে নক্ষত্রের বিবর্তন, মহাকর্ষের তত্ত্ব, মহাবিশ্বের দূরত্ব নির্ণয়, এমনকি ভবিষ্যতে মহাকাশযানের প্রাকৃতিক নেভিগেশন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Using the Five-hundred-meter Aperture Spherical Radio Telescope (FAST), or the "China Sky Eye," Chinese scientists have discovered 76 new faint and occasionally emitting pulsars, including a group of the faintest pulsars known today https://t.co/LOTMeHCruR pic.twitter.com/NV9YJ8hLtf
— China Xinhua News (@XHNews) October 2, 2023
আন্দোলনকারীদের জন্য খাবার পাঠিয়ে নজির, মুম্বইয়ের অনুজের
১,০০০-র বেশি পালসার, নতুন মাইলফলক
চিনের স্টেট কাউন্সিলের তথ্য অনুযায়ী, (Sky Eye) FAST ইতিমধ্যেই ১,০০০-র বেশি নতুন পালসার শনাক্ত করেছে। এই সংখ্যা একই সময়ে বিদেশি সব টেলিস্কোপের সম্মিলিত আবিষ্কারের থেকেও বেশি। গবেষকদের মতে, (Sky Eye) টেলিস্কোপটির অসাধারণ সংবেদনশীলতাই এই সাফল্যের মূল কারণ।
কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?
গবেষক হান জিনলিনের মতে, প্রতিটি পালসারই এক একটি ‘প্রাকৃতিক ঘড়ি’। এগুলির সাহায্যে নক্ষত্রের বিবর্তন, মহাকর্ষ তত্ত্ব, মিল্কিওয়ের গঠন এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের নেভিগেশন নিয়েও গবেষণা এগোচ্ছে।
রোনাল্ডোর ‘লাইক’ ঘিরে বিতর্ক, আর্জেন্টিনাকে নিয়ে FIFA-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সত্যি?
GPPS সমীক্ষায় বড় সাফল্য
(Sky Eye) FAST-এর গ্যালাকটিক প্লেন পালসার স্ন্যাপশট (GPPS) সমীক্ষাতেই ৪৭৩ টি নতুন পালসার মিলেছে। এই প্রকল্পে মোট আবিষ্কারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫১। এর মধ্যে মিলিসেকেন্ড পালসার, বাইনারি পালসার, রোটেটিং রেডিও ট্রান্সিয়েন্ট-সহ একাধিক বিরল নিউট্রন নক্ষত্র রয়েছে। এগুলি নিম্ন-ফ্রিকোয়েন্সির মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণ এবং চরম পদার্থবিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেডিও জ্যোতির্বিজ্ঞানের ভবিষ্যৎ বদলে দিচ্ছে FAST
পালসার ছাড়াও (Sky Eye) FAST ব্যবহার করা হচ্ছে ফাস্ট রেডিও বার্স্ট, মিল্কিওয়ের হাইড্রোজেন গ্যাসের মানচিত্র তৈরি এবং দূরবর্তী গ্যালাক্সি পর্যবেক্ষণে। আগের প্রজন্মের রেডিও সমীক্ষার তুলনায় অনেক দুর্বল সংকেত শনাক্ত করতে সক্ষম হওয়ায় বিশ্বের গবেষকদের কাছে (Sky Eye) FAST এখন সবচেয়ে কাঙ্ক্ষিত মানমন্দিরগুলির অন্যতম। GPPS সমীক্ষা যত এগোবে, ততই নতুন পালসার আবিষ্কারের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
‘নেতারা নয়, কর্মীরাই আসল তৃণমূল’ ২১শে জুলাই মঞ্চ থেকে হুঙ্কার মমতার












