রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৪৩-এর জন্মদিনে ছেলে বিহানের প্রথম ঝলক, আবেগঘন পোস্টে মন জিতলেন ক্যাটরিনা

Published on: July 19, 2026
---Advertisement---

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৪৩ তম জন্মদিনের উদযাপনের একাধিক বিশেষ মুহূর্ত সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার নিজের Instagram অ্যাকাউন্টে কয়েকটি পারিবারিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে মুহূর্তের পাশাপাশি প্রথমবার তাঁদের ছেলে বিহান কৌশলেরও এক ঝলক দেখা যায়। যদিও সন্তানের মুখ প্রকাশ করেননি ক্যাটরিনা, তবুও ছোট্ট বিহানের হাত ধরে রাখা ও সেই ছোট্ট হাতে স্নেহের চুম্বনের ছবি মুহূর্তেই অনুরাগীদের মন জয় করে নেয়। (Katrina Kaif)

ছবিগুলির সঙ্গে ক্যাটরিনা একটি আবেগঘন বার্তাও লেখেন। তাঁর কথায়, “জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য তিনি কৃতজ্ঞ এবং এটাই তাঁর জীবনের সেরা জন্মদিন।” পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স।

শেয়ার করা ছবিগুলির একটিতে কমলা রঙের জামায় হাসিমুখে ধরা দেন ক্যাটরিনা। অন্য একটি ছবিতে ডেনিম পোশাকে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাসিখুশি মুহূর্ত কাটাতে দেখা যায় তাঁকে। সেখানে ভিকিকে পিছন দিক থেকে দেখা গেলেও ক্যাটরিনার উচ্ছ্বাস স্পষ্ট ধরা পড়ে। সবচেয়ে বেশি নজর কেড়েছে শেষের ছবিটি, যেখানে ছোট্ট বিহান মায়ের নাক ধরে আদুরে ভঙ্গিতে খেলতে ব্যস্ত।(Katrina Kaif)

২০২৫ সালের ৭ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল। এই নামের সঙ্গে ভিকির অভিনীত সুপারহিট ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ তাঁর চরিত্র মেজর বিহান সিং শেরগিল-এর একটি বিশেষ যোগ রয়েছে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বরওয়ারা-তে রাজকীয় আয়োজনে বিয়ে করেন এই তারকা দম্পতি। (Katrina Kaif)

কাজের ক্ষেত্রে, ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন বিজয় সেতুপতি। এখনও পর্যন্ত নতুন কোনও ছবির ঘোষণা করেননি তিনি। অন্যদিকে, ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গিয়েছে ২০২৫ সালের ব্লকবাস্টার ড্রামা ‘ছাভা’-তে। আগামী দিনে তাঁকে সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে এবং অমর কৌশিক পরিচালিত ‘মহাবতার’ ছবিতেও দেখা যাবেবলে জানা গেছে। (Katrina Kaif)

আরও পড়ুন :- গৌরীর পরিবারকে রাজি করাতে ‘হিন্দু’ সাজেন, জানেন শাহরুখের প্রেমের সেই গল্প?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “৪৩-এর জন্মদিনে ছেলে বিহানের প্রথম ঝলক, আবেগঘন পোস্টে মন জিতলেন ক্যাটরিনা”

Leave a Comment