রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গৌরীর পরিবারকে রাজি করাতে ‘হিন্দু’ সাজেন, জানেন শাহরুখের প্রেমের সেই গল্প?

Published on: July 18, 2026
---Advertisement---

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের গল্প আজ বহু মানুষের কাছেই অনুপ্রেরণা। তবে তাঁদের সম্পর্কের শুরুটা মোটেই সহজ ছিল না। ভিন্ন ধর্মের হওয়ায় গৌরীর পরিবারের তরফে প্রথমদিকে এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল। সেই বাধা কাটিয়ে পরিবারের আস্থা অর্জন করতেই একসময় নিজের পরিচয় পর্যন্ত বদলে ফেলেছিলেন শাহরুখ। গৌরীর পরিবারের কাছে নিজেকে হিন্দু ছেলে হিসেবে তুলে ধরতে তিনি ‘অভিনব’ নাম ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। (Shah Rukh Khan)

লেখক মুশতাক শেখের Shah Rukh Can বইয়ে উল্লেখ করা হয়েছে, শুধু ‘অভিনব’ নয়, একসময় শাহরুখ ‘জিতেন্দ্র কুমার তুল্লি’ নামও ব্যবহার করেছিলেন। প্রবীণ অভিনেতা জিতেন্দ্র এবং রাজেন্দ্র কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম বেছে নিয়েছিলেন তিনি। এমনকি তাঁদের বিয়ের সময়ও দুই ধর্মের রীতিনীতিকে সম্মান জানিয়ে আলাদা করে হিন্দু ও মুসলিম—দুই ধরনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। নিকাহের সময় গৌরী ‘আয়েশা’ নাম গ্রহণ করেছিলেন বলেও বইটিতে উল্লেখ রয়েছে। শাহরুখ নিজেই জানিয়েছিলেন, এই তথ্য খুব কম মানুষই জানেন। (Shah Rukh Khan)

১৯৯১ সালের ২৫ অক্টোবর, মাত্র ২১ বছর বয়সে গৌরী এবং ২৬ বছর বয়সে শাহরুখ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে সময় শাহরুখ চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন, অন্যদিকে তাঁদের ধর্মীয় পরিচয়ের পার্থক্যও গৌরীর বাবা-মায়ের উদ্বেগের অন্যতম কারণ ছিল। পরে ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার অনুষ্ঠান First Ladies-এ গৌরী জানান, পরিবারের মন জিততেই শাহরুখের নাম ‘অভিনব’ রাখা হয়েছিল। তবে এখন ফিরে তাকিয়ে তাঁর মনে হয়, সেই সিদ্ধান্ত ছিল “খুবই ছেলেমানুষি এবং বোকামিতে ভরা।”।

বিয়ের পর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন শাহরুখ ও গৌরীএবং তাঁদের সাথে আছে এখন তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম। একই সাক্ষাৎকারে গৌরী জানান, তাঁদের পরিবারে দুই ধর্মের উৎসবই সমান গুরুত্ব পায়। দীপাবলির পুজোর নেতৃত্ব দেন তিনি, আর ঈদের অনুষ্ঠানে নেতৃত্ব দেন শাহরুখ। সন্তানরাও আনন্দের সঙ্গে দুই ধর্মের উৎসব পালন করে এবং এই পারিবারিক ঐতিহ্যকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৌরী। (Shah Rukh Khan)

আরও পড়ুন :- বিচ্ছেদ ঘোষণার পর প্রথম বড় বিতর্ক, চিত্রগ্রাহকদের উপর ক্ষুব্ধ মৌনি রায়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment