বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ শুধু অভিনয়ের জন্যই নন, স্বাস্থ্যকর জীবনযাপন ও ফিটনেসের জন্যও পরিচিত। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সুষম জীবনযাপন তাঁর রোজকার অভ্যাস। যদিও চিজ দোসা তাঁর খুবই পছন্দের, তবুও তিনি পুষ্টিকর স্মুদি খেতে ভালোবাসেন। কয়েক বছর আগে Youtube-এ সঞ্চালিকা মিনি মাথুরের সঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা তাঁর প্রিয় স্মুদির
রেসিপি শেয়ার করেছিলেন। অনুষ্ঠানে এই স্মুদির নাম দেওয়া হয়েছিল ‘Katrina’s Krazy Konkoktion’। অভিনেত্রীর কথায়, একটি বই থেকে পাওয়া রেসিপি দেখেই তিনি এই স্মুদি বানাতে শিখেছিলেন। (Katrina Kaif Smoothie)
কী কী দিয়ে তৈরি হয় এই স্মুদি?
এই স্মুদি বানাতে লাগে একটি অ্যাভোকাডো, একটি কলা, ৪-৫টি পালং শাকের পাতা, এক চা-চামচ চিয়া বীজ, এক চা-চামচ নারকেল তেল, এক চা-চামচ লেবুর রস, কয়েকটি বরফের টুকরো এবং এক চা-চামচ কোকো পাউডার। প্রথমে অ্যাভোকাডো, কলা, পালং শাক ও চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করতে হয়। তারপর তাতে নারকেল তেল, লেবুর রস, কোকো পাউডার ও বরফ দিয়ে আবার ব্লেন্ড করলেই তৈরি হয়ে যায় এই স্বাস্থ্যকর স্মুদি। (Katrina Kaif Smoothie)
কেন এই স্মুদি শরীরের জন্য ভালো?
এই স্মুদির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অ্যাভোকাডো। একটি মাঝারি আকারের অ্যাভোকাডোতে প্রায় ৩ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে রয়েছে ফ্যাট, প্রচুর ফাইবার, Vitamin E, Vitamin K, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত অ্যাভোকাডো খেলে খারাপ কোলেস্টেরল কমতে পারে এবং হৃদ্রোগের ঝুঁকিও কিছুটা কমতে পারে। এতে চিনির পরিমাণও তুলনামূলক কম। (Katrina Kaif’s Smoothie)
ওটস কি আদৌ ‘হেলদি ব্রেকফাস্ট’? কী বলছেন পুষ্টিবিদরা?
নারকেল তেল ও চিয়া বীজের উপকারিতা
নারকেল তেলে থাকা বিশেষ ধরনের ফ্যাট শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে, যা শরীরের কোষকে সুরক্ষা দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল সব সময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
অন্যদিকে, AIIMS, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড-প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডঃ সৌরভ শেঠি জানিয়েছেন, নিয়মিত চিয়া বীজ খেলে হৃদ্স্বাস্থ্য ভালো থাকতে পারে। চিয়া বীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রচুর ফাইবার থাকে। এগুলি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে, রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। তাঁর মতে, মাত্র দুই টেবিল-চামচ চিয়া বীজে প্রায় ১০ গ্রাম ফাইবার থাকে, যা দৈনিক প্রয়োজনের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ পূরণ করতে পারে। এই ফাইবার হজম ভালো রাখে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে। (Katrina Kaif Smoothie)
তাহলে কি এই স্মুদি খাওয়া উচিত?
পুষ্টিগুণের দিক থেকে এই স্মুদি বেশ ভালো। এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্ট একসঙ্গে পাওয়া যায়। তাই এটি শরীরকে শক্তি জোগানোর পাশাপাশি হৃদ্স্বাস্থ্য ও হজমের জন্যও উপকারী হতে পারে। তবে শুধু এই স্মুদি খেলেই সুস্থ থাকা সম্ভব নয়। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার আসল চাবিকাঠি। (Katrina Kaif Smoothie)
আরও পড়ুন :- ৪৩-এর জন্মদিনে ছেলে বিহানের প্রথম ঝলক, আবেগঘন পোস্টে মন জিতলেন ক্যাটরিনা












