রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টির দিনে তেলেভাজা বলতে শুধু পকোড়া নয়, চায়ের আড্ডায় জমান স্বাস্থ্যকর স্ন্যাকসগুলিতেও

Published on: July 26, 2026
Healthy Snacks
---Advertisement---

বর্ষা মানেই অনেকের কাছেই এক কাপ ধোঁয়া ওঠা চা আর গরম গরম পকোড়া। কিন্তু রোজ রোজ ভাজাভুজি খেলে শরীরে বাড়তে পারে অতিরিক্ত ক্যালোরি, হজমের সমস্যাও দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে এমন খাবার বেছে নেওয়া উচিত যা হবে সুস্বাদু অথচ পুষ্টিকর। জানেন কি পকোড়ার বাইরেও এমন অনেক মুখরোচক স্ন্যাকস রয়েছে, যা স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে দারুণ ভারসাম্য রাখে। দেখেনিন এরকমই কিছু সুস্বাদু স্ন্যাকস আইডিয়া।

১. রোস্টেড মাখানা

চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছে? সামান্য ঘি বা অলিভ অয়েলে ভেজে নিন মাখানা। তার সঙ্গে দিন গোলমরিচ, বিট নুন ও সামান্য চাট মশলা। এতে রয়েছে প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। (Healthy Snacks)

২. মসালা কর্ন চাট

সেদ্ধ সুইট কর্নে লেবুর রস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, চাট মশলা ও সামান্য গোলমরিচ মিশিয়ে তৈরি করুন মসালা কর্ন চাট। কয়েক মিনিটেই তৈরি এই স্ন্যাকস স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই পুষ্টিগুণেও ভরপুর।

৩. বেসন চিলা

বেসনের ব্যাটারে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা ও হালকা মশলা মিশিয়ে অল্প তেলে বানিয়ে ফেলুন বেসন চিলা। টমেটো বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।

৪. মুগ ডাল চিলা

সারারাত ভিজিয়ে রাখা মুগ ডাল বেটে তার সঙ্গে সবজি মিশিয়ে বানানো চিলা প্রোটিনে সমৃদ্ধ। এটি পেট ভরায়, আবার হজমেও তুলনামূলক সহজ।

৫. ওটস টিক্কি

সেদ্ধ আলু, ওটস, গাজর, বিট ও মটরশুঁটি মিশিয়ে তৈরি করুন টিক্কি। অল্প তেলে শ্যালো ফ্রাই বা এয়ার ফ্রাই করলেই তৈরি সন্ধ্যার স্বাস্থ্যকর জলখাবার।

৬. ভেজ কাটলেট

বাড়িতে থাকা বিভিন্ন সবজি দিয়ে বানানো ভেজ কাটলেট শিশু থেকে বড়, সবারই পছন্দ। তবে ডুবো তেলে ভাজার বদলে এয়ার ফ্রাই বা অল্প তেলে ভেজে নিলেই হয়ে যাবে স্বাস্থ্যকর অথচ সুস্বাদু একটি খাবার।

৭. স্প্রাউটস চাট

অঙ্কুরিত মুগ বা ছোলায় পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন স্প্রাউটস চাট। চাইলে হালকা ভেজে গরম গরমও পরিবেশন করতে পারেন।

স্মুদি খেয়েই ফিট ক্যাটরিনা, কী ভাবে বানাবেন আপনি? রইল রেসিপি

৮. হোল হুইট ভেজ স্যান্ডউইচ

ব্রাউন ব্রেডের মধ্যে শসা, টমেটো, বিট, ক্যাপসিকাম ও পনির দিয়ে তৈরি স্যান্ডউইচ দুপুর বা সন্ধ্যার খিদে মেটাতে আদর্শ। চাইলে হালকা টোস্ট করে নিতে পারেন। (Healthy Snacks)

৯. মাল্টিগ্রেন টোস্ট ও দইয়ের ডিপ

মাল্টিগ্রেন টোস্টের সঙ্গে টক দই, পুদিনা ও ভাজা জিরার গুঁড়ো দিয়ে তৈরি ডিপ পরিবেশন করুন। কম তেলে তৈরি এই স্ন্যাকস বর্ষার বিকেলে বেশ জমে যায়।

১০. ভেজিটেবল স্যুপ

বর্ষার দিনে ধোঁয়া ওঠা সবজির স্যুপ শুধু শরীর গরমই রাখে না, পুষ্টিও জোগায়। গাজর, বিনস, ক্যাপসিকাম, ভুট্টা ও আদা দিয়ে তৈরি স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

তাই এবার থেকে মনে রাখবেন, বর্ষার বিকেল মানেই যে শুধু পেঁয়াজি বা পকোড়া, এমন কোনও নিয়ম নেই। সামান্য পরিকল্পনা আর কয়েকটি স্বাস্থ্যকর উপকরণ দিয়ে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু, পুষ্টিকর এবং পরিবারের সকলের পছন্দের স্ন্যাকস। এবার বৃষ্টি নামলেই চায়ের কাপের পাশে নতুন স্বাদের এই পদগুলিও একবার অবশ্যই বানিয়ে দেখুন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment