ভারতীয় সংগীত জগতের কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) এ ভর্তি হয়েছেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, অত্যাধিক ক্লান্তি এবং চেস্ট ইনফেকশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন আশা জি। এই খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বলিউডের বর্ষীয়ান সংগীত শিল্পী আশা ভোঁসলে। দিদি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছত্রছায়ায় থেকে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করা তাঁর জন্য খুব একটা সহজ ছিল না। তবে নিজের গায়কি এবং কঠোর অধ্যাবসায় প্লেব্যাক আইকনে পরিণত হন আশা ভোঁসলে। দীর্ঘ কর্মজীবনে পেয়েছেন একাধিক সম্মান। এখন বয়স ৯২। তবে গত কয়েকদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না। কিছু শারীরিক সমস্যার জন্যই শেষ পর্যন্ত শনিবার চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখন তিনি চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে, যা কিছুটা হলেও স্বস্তির খবর। (Asha Bhosle)
My grandmother, Asha Bhosle due to extreme exhaustion and suffering a chest infection has been admitted to hospital and we request you to value our privacy. Treatment is ongoing and hopefully everything will be well and we shall update you positively.
— Zanai Bhosle (@ZanaiBhosle) April 11, 2026
সোশ্যাল মিডিয়ায় আশা ভোঁসলের নাতনি, জানাই ভোঁসলে (Zanai Bhosle) জানিয়েছেন, “আমার দিদিমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং চেস্ট ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষার অনুরোধ জানাচ্ছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। আগামী দিনে যাই হবে, আমরা আপনাদের জানাব।”
আরও পড়ুন: Form 121 Banking Rules: সমন্বয়ের অভাব, 15G আর 15H-এর পরিবর্তিত রূপে মুশকিলে গ্রাহকরা
ভারতীয় সঙ্গীত জগতের এই নক্ষত্র বহু দশক ধরে অসংখ্য হিট গান দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষায় তাঁর গাওয়া গান আজও সমান জনপ্রিয়।তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা চিন্তায় পড়েছেন। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। সবাই অপেক্ষা করছেন, কবে আবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। (Asha Bhosle)













1 thought on “Asha Bhosle: হাসপাতালে আশা ভোঁসলে, ঠিক কী হয়েছিল শিল্পীর?”