---Advertisement---
lifezone nursing home

Dhurandhar 2: ‘কোটি টাকাটা কোথায়?’ বোনাস পাওয়ার গুজব নিয়ে মুখ খুললেন ‘ধুরন্ধর’ খ্যাত রাকেশ বেদী

April 25, 2026 1:39 PM
Dhurandhar 2
---Advertisement---

১৯ মার্চ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ছবির মুখ্য চরিত্রের রণবীর সিং অভিনয় করলেও ছবির অন্যান্য কলা কুশলীদের নিয়েও কম চর্চা হয়নি। এই তালিকায় রয়েছেন রাকেশ বেদীও। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল এই ছবিতে রাকেশ বেদীর দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি নাকি ১ কোটি টাকা বোনাস পেয়েছেন। তবে এবার সেই গুজব নিয়ে মুখ খুললেন অভিনেতা। কী বললেন তিনি?

সম্প্রতি এক গুজব ছড়ায় যে, ছবির সাফল্যের জন্য অভিনেতা রাকেশ বেদী নাকি ১ কোটি টাকা বোনাস পেয়েছেন। তবে এই খবরকে একেবারেই হেসে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেন, অনেকেই তাকে বলছেন তিনি নাকি প্রযোজনা সংস্থা থেকে ১ কোটি টাকা পেয়েছেন। কিন্তু তাঁর প্রশ্ন, সেই টাকা কোথায়? কার বাড়িতে আছে, কার পকেটে আছে— সেটা অন্তত কেউ অভিনেতাকে জানক! তিনি আরও বলেন, কেউ যদি জানে কোথায় সেই টাকা রাখা আছে, তাহলে যেন জানায়, যাতে তিনি গিয়ে নিয়ে আসতে পারেন। কারণ তাঁর নিজের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এমন কোনও টাকা ঢোকেনি। (Dhurandhar 2)

রাকেশ বেদী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন কোনও বড় অঙ্কের লেনদেন দেখা যায়নি। হাসতে হাসতেই তিনি বলেন, যদি কোনওদিন সত্যিই টাকা আসে, তখন সেটা সবাইকে জানাবেন কি না, সেটা পরে ভাববেন— কিন্তু আপাতত তাঁর কাছে এমন কোনও টাকা পৌঁছায়নি। এমনকি মজার ছলে তিনি এটাও বলেন, কেউ যদি তাঁকে এই টাকা পাইয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই যেন সাহায্য করেন।

US-Iran War: ফের ইরান-আমেরিকা বৈঠক নিয়ে জল্পনা, ট্রাম্পের দুই বিশেষ দূত পাকিস্তানে

উল্লেখ্য, ২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল হিসেবেই চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। ছবিতে এক ধুরন্ধর রাজনীতিবিদের চরিত্রে রাকেশ বেদীর অভিনয় দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছেন। তাই মুখ্য অভিনেতা রণবীরের পাশাপাশি রাকেশ বেদীকে নিয়েও দর্শকদের মধ্যে সাড়া পড়েছিল। আর সেখান থেকেই এই কোটি টাকার গুজব ছড়ায়। (Dhurandhar 2)

সব মিলিয়ে, বক্স অফিসে এই ছবি কোটি কোটি টাকার ব্যবসা করলেও অভিনেতার ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই ‘১ কোটি বোনাস’-এর কোনও হদিশ নেই, মজার ছালেই এই গুজবকে হেসেই উড়িয়ে দিলেন অভিনেতা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment